চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক কিউই লেগস্পিনার অ্যালাবাস্টার মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার জ্যাক অ্যালাবাস্টার মঙ্গলবার রাতে ৯৩ বছর বয়সে মারা গেছেন। দেশটির ইতিহাসের সেরা লেগস্পিনার হিসেবে বিবেচিত অ্যালাবাস্টার ২১ টেস্টে খেলে ৪৯ উইকেট নিয়েছিলেন।

সদ্য প্রয়াত এ খেলোয়াড় নিউজিল্যান্ডের প্রথম চারটি টেস্ট জয়ের ম্যাচে একাদশে ছিলেন। ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে তার অভিষেক হয়। ১৯৭২ সালে খেলেন ক্যারিয়ারের শেষ টেস্ট।

১৯৫৫-৫৬ মৌসুমে সালে ভারত ও পাকিস্তান, ১৯৫৮ সালে ইংল্যান্ড, ১৯৬১-৬২ মৌসুমে সাউথ আফ্রিকা এবং ১৯৭১-৭২ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াডে ছিলেন অ্যালাবাস্টার।

সাউথ আফ্রিকা সিরিজে পাঁচ টেস্টে ২২ উইকেট নিয়েছিলেন। প্রোটিয়াদের বিপক্ষে নিউজিল্যান্ডকে প্রথমবার সিরিজ ড্রয়ে ভূমিকা রেখেছিলেন। সিরিজের প্রথম ম্যাচে তিনি সাত উইকেট নেন। যদিও কিউইরা ম্যাচটি ৩০ রানে হেরেছিল। তৃতীয় খেলায় বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়ের ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিং ফিগারে ১৮০ রান খরচায় নেন ৮ উইকেট। ঘরোয়া ক্রিকেটে ওটাগোর প্রতিনিধিত্ব করে ১৪৩টি প্রথম-শ্রেণির ম্যাচে তার শিকার ৫০০ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম দুটি টেস্ট খেলেন। ইনজুরিতে তার সফর সংক্ষিপ্ত করার আগে পান একটি উইকেট। স্যার গ্যারি সোবার্সকে বোল্ড করেছিলেন। এরপর তিনি প্রথম-শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেন। ক্যারিয়ারের অভিষেক এবং শেষ প্রথম-শ্রেণির ম্যাচ দুটি তিনি নিউজিল্যান্ডের হয়েই খেলেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালাবাস্টারনিউজিল্যান্ডলিড স্পোর্টসলেগস্পিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT