চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ফ্যাশন দুনিয়ার রাজা আরমানি

কিংবদন্তী ফ্যাশন ডিজাইনার ও আরমানি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জর্জিও আরমানি আর নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
প্রখ্যাত ব্যক্তির গভীর চিন্তাভাবনা প্রকাশ করে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালির কিংবদন্তী ফ্যাশন ডিজাইনার ও ‘আরমানি’ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জর্জিও আরমানি আর নেই। তিনি ৯১ বছর বয়সে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রয়াত হয়েছেন। যাকে বলা হতো ফ্যাশন দুনিয়ার মুকুটহীন রাজা!

আর্মানি কোম্পানি এক বিবৃতিতে কিংবদন্তী ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানির মৃত্যুর খবর জানিয়েছে।

আধুনিক স্টাইল ও অভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন আরমানি।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি এবং চলতি বছরের জুনে মিলান মেন’স ফ্যাশন উইকের শো থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। যা তার দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার কোনো র‌্যাম্প অনুষ্ঠান মিস করার ঘটনা।

‘রে জর্জিও’ (রাজা জর্জিও) নামে পরিচিত আরমানি নিজের কালেকশনের প্রতিটি খুঁটিনাটি থেকে শুরু করে ব্যবসার সব দিক- বিজ্ঞাপন, এমনকি মডেলদের চুলের স্টাইলিং পর্যন্ত নিজ হাতে তদারকি করতেন।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার ও রবিবার মিলানে একটি পাবলিক ফিউনারেল হোমে শেষ শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা থাকবে। পরে নির্দিষ্ট তারিখে একটি ব্যক্তিগত অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

Reneta

আরমানিকে মনে করা হয় আধুনিক ইতালির স্টাইল ও সৌন্দর্যের প্রতীক। তার হাত ধরে ‘আরমানি’ ফ্যাশন কোম্পানি হিসেবে শুরু হলেও পরে তা বিস্তৃত হয় বিউটি, মিউজিক, স্পোর্টস এবং বিলাসবহুল হোটেলসহ নানা ক্ষেত্রে।

খ্যাতিমান ফ্যাশন ডিজাইনারের পাশাপাশি তিনি ছিলেন একজন কৃতিশীল ব্যবসায়ী। তার কোম্পানি বছরে ২ বিলিয়ন পাউন্ডের বেশি আয় করে। বিবিসি, গেজেটাএক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরমানিআর্মানিইতালিইতালিয়ান ব্র্যান্ডফ্যাশন ডিজাইনারফ্যাশন শোব্র্যান্ডলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT