চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ‘স্পাইডার ম্যান’ খ্যাত তারকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ২২, জুন ২০২৫
বিনোদন
A A
প্রয়াত স্পাইডার ম্যান খ্যাত অভিনেতা, বয়স ৯০ বছর. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০২ সালে মুক্তি পেয়েছিল সাম রাইমি পরিচালিত ছবি ‘স্পাইডার ম্যান’। যেই সিনেমা সেই সময়ের কিশোরদের মনে নতুন করে জনপ্রিয়তা তৈরী করেছিল।  ছবিটিতে ‘পিটার পার্কার’ বা ‘স্পাইডার ম্যান’-এর পাশাপাশি ‘হেনরি বলকান’ নামে আরও একটি চরিত্র জনপ্রিয়তা পেয়েছিল। এই চরিত্রে অভিনয় করেছিলেন মার্কিন অভিনেতা জ্যাক বেটস।

বৃহস্পতিবার (১৯ জুন) ৯৬ বছর বয়সে মারা যান সেই খ্যাতনামা তারকা।

তার ভাগিনা ডিন সুলিভান জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ার লস ওসোসে নিজের বাড়িতে মারা গিয়েছেন তিনি। জ্যাকের মৃত্যু সংবাদ ছড়াতেই স্তব্ধ হলিউডের বিনোদন দুনিয়া। অনেকে আফসোস করে বলছেন, আর মাত্র চারটি বছর অতিক্রম করতে পারলেই তিনি ছুঁয়ে ফেলতেন শতবর্ষ।

১৯২৯ সালের ১১ এপ্রিল নিউ জার্সির জার্সি সিটিতে জন্মগ্রহণ করেন জ্যাক। তার পুরো নাম জ্যাক ফিলমোর বেটস। তার নামের সঙ্গে ‘ফিলমোর’ জুড়ে থাকায় অভিনেতা প্রায়ই রসিকতা করতেন, তিনি নাকি ত্রয়োদশ মার্কিন রাষ্ট্রপতি মিলার্ড ফিলমোরের দূর সম্পর্কের আত্মীয়! মিয়ামিতে বেড়ে ওঠা বেটস নিউ ইয়র্ক সিটিতে যাওয়ার আগে মিয়ামি বিশ্ববিদ্যালয়ে থিয়েটার নিয়ে পড়াশোনা করেন।

১৯৫৩ সালে ‘রিচার্ড ৩’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন জ্যাক বেটস। তার জীবনের মোড় ঘোরে অ্যাক্টরস স্টুডিওর এর অডিশনে। বন্ধুর সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ আচরণ পরিক্ষক পরিচালককে এতটাই মুগ্ধ করেছিল যে তিন বছরের জন্য তিনি বৃত্তি দেন তাকে। এখানেই পরিচালক এলিয়া কাজান তাকে ‘ক্যাট অন আ হট টিন রুফ’, ‘সুইট বার্ড অফ ইয়ুথ’ এবং সত্তরের দশকের শেষের দিকে ‘ড্রাকুলা’য় অভিনয়ের জন্য মনোনীত করেন।

বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় ‘জেনারেল হসপিটাল’, ‘অল মাই চিলড্রেন’, ‘গাইডিং লাইট’ এবং ‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস’-এর মতো অসংখ্য ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘হেনরি বলকান’জ্যাক বেটসমারা গেছেনমার্কিনী অভিনেতালিড বিনোদনস্পাইডার-ম্যানহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT