শহীদ পরিবারের মামলা সহায়তায় হবে লিগ্যাল এইড সেল: আইন উপদেষ্টা

শহীদ পরিবারের মামলা সহায়তায় লিগ্যাল এইড সেল নিয়ে আলোচনা করছেন একজন আইন উপদেষ্টা।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, জুলাইয়ের শহীদ পরিবারের মামলায় সহায়তার জন্য আইন মন্ত্রণালয়ের অধীনে ৭ দিনের মধ্যে লিগ্যাল এইড সেল গঠন করা হবে।
আজ (৩০ ডিসেম্বর) সোমবার রাজধানীর নগর ভবনে শহিদ পরিবারগুলোকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সহায়তা অনুষ্ঠানে উপস্থিত থেকে আইন উপদেষ্টা একথা বলেন।
এসময় বিচার নিয়ে সমঝোতা চেষ্টার হুঁশিয়ারি দিয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, জুলাইয়ের শহীদ পরিবার অর্থ সহায়তা নয়, বিচার চায়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






