ফুটবল

লেবাননের বিপক্ষে জামালদের অ্যাওয়ে ম্যাচের ভেন্যু চূড়ান্ত

বাংলাদেশের ফুটবল খেলোয়াড় গোল করে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফুটবল খেলোয়াড় গোল করে উল্লাস করছে, অন্য খেলোয়াড়রা মাঠে অবস্থান করছে, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ-লেবাননের ফিরতি ম্যাচের ভেন্যু চূড়ান্ত হয়েছে। কাতারের রাজধানী দোহার আল সাদ স্টেডিয়ামে জামাল ভূঁইয়াদের আতিথ্য দেবে লেবানন।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১১ জুন বাংলাদেশ সময় রাত ১০টায় গড়াবে ম্যাচ।

লেবাননের বিপক্ষে গত নভেম্বরে ঘরের মাঠ কিংস অ্যারেনায় ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। লেবাননে অভ্যন্তরীণ সমস্যার কারণে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। একই সমস্যার কারণে গত মার্চে কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলেছিল বাংলাদেশ।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন। লেবানিজদের বিপক্ষে ম্যাচে নামার আগে আগামী ৬ জুন ঢাকায় অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে বাংলাদেশ। প্রথম দেখায় সকারুদের কাছে ৭-০ গোলে হেরেছিল লাল-সবুজের বাহিনী।

চার ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে সবার শেষে বাংলাদেশ। সবশেষ ফিলিস্তিনের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে ছয় গোল হজম করে জামাল ভূঁইয়ারা।

বিষয়:জামাল বাংলাদেশ বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপ বাছাই লেবানন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…