রাজনীতি

বিএনপি করার অপরাধে নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি নেতাদের হত্যার অভিযোগে মির্জা ফখরুলের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতাদের হত্যার অভিযোগে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি করার অপরাধে দলের নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে। সন্তান-ভাইদের গুম করেছে।

শনিবার (৬ এপ্রিল) বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল এবং গুম-খুন এর শিকার ব্যক্তিদের পরিবারের সম্মানে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় আসার পর গুমের পরিবেশ সৃষ্টি করেছে সরকার। শুধু গ্রেপ্তার নয়, কারাগারে বিএনপি নেতা-কর্মীদের নির্যাতন করা হয়। বিরোধী দলের নেতা-কর্মীরা কষ্টে জীবন-যাপন করলেও তারা হতাশ নয়।

ফখরুল বলেন,  এ আন্দোলন বিএনপির একার নয়, পুরো জাতিকে রক্ষার আন্দোলন।

তিনি বলেন, ২৮ অক্টোবরের সমাবেশ পন্ড করার দু-দিনের মধ্যে সারা দেশে ৩৭ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়:গুম-খুন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…