ক্রিকেট

এক মঞ্চে বিশ্বকাপের ১৬ অধিনায়ক

বিশ্বকাপের ১৬ অধিনায়ক একসঙ্গে মঞ্চে, বিভিন্ন দেশের পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের ১৬ অধিনায়ক এক মঞ্চে, বিভিন্ন দেশের পতাকা পেছনে, ক্রিকেটের মহাযজ্ঞের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

দলের আগেই নিউজিল্যান্ড থেকে সাকিব আল হাসানকে চলে আসতে হয়েছে অস্ট্রেলিয়ায়। অধিনায়কদের মিলনমেলায় যোগ দিতে। আইসিসি এবারই প্রথম সব অধিনায়ককে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। মেলবোর্নে শনিবার সকালে সেই আয়োজনে ছিলেন বাছাইপর্ব ও মূলপর্বে অংশ নেয়া ১৬টি দেশের অধিনায়কেরা।

অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনা মহামারীর কারণে তা স্থগিত হয়। ব্র্যাডম্যান-পন্টিংদের দেশে সেটি হচ্ছে ২ বছর পর।

আগামীকাল শ্রীলঙ্কা-নামিবিয়া এর মধ্যকার খেলা দিয়ে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। বাছাইপর্বের খেলা ১৬ অক্টোবর থেকে শুরু করে চলবে ২১ অক্টোবর পযর্ন্ত এবং মূলপর্ব অর্থাৎ সুপার টুয়েলভ শুরু হবে ২২ অক্টোবর থেকে সিডনিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এর মধ্যকার ম্যাচ দিয়ে।

সরাসরি মূলপর্বে সুযোগ পাওয়া বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। হোবার্টে প্রথম রাউন্ড থেকে উঠে আসা একটি দল হবে সাকিব-লিটনদের প্রথম প্রতিপক্ষ।

বিষয়:আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…