ক্রিকেট

ভারত সিরিজ থেকেই ছিটকে গেলেন লিচ

England cricket players discussing strategy on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

England cricket players in white uniforms on the field, with spectators in the background. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে খেলেছিলেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। প্রথম টেস্টে হাঁটুর চোটে পড়ে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। ইংল্যান্ডের আশা ছিল বাকি ম্যাচগুলোতে পাওয়া যাবে তাকে। শেষ খবর, পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন বাঁহাতি তারকা।

লিচের অবস্থার উন্নতি না হওয়ায় বিশাখাপত্তমে খেলতে পারেননি। পরে সিদ্ধান্ত হয় অধিকতর চিকিৎসার জন্য তাকে দেশে ফেরত পাঠানোর। আগামী তিন ম্যাচেও তাই ৩২ বর্ষী স্পিনারকে পাবে না থ্রি-লায়ন্স দল।

ইসিবি জানিয়েছে, ‘আবুধাবি হয়ে আগামী ২৪ ঘণ্টায় লিচ দেশে ফিরে যাবেন। তৃতীয় টেস্ট খেলার জন্য ইংল্যান্ড রাজকোটে অবস্থান করছে, বৃহস্পতিবার শুরু খেলা। পুনর্বাসনে লিচ ইংল্যান্ড এবং সমারসেট মেডিকেল টিমের সাথে আলাদাভাবে কাজ করবেন।’

ইংল্যান্ড নিশ্চিত করেছে লিচের পরিবর্তে কাউকে দলে ডাকছে না। দলের স্পিন নেতৃত্বে থাকছেন তরুণ রেহান আহমেদ, টম হার্টলি এবং শোয়েব বশির।

বিষয়:ইংল্যান্ড ভারত রেহান লিচ শোয়েব হার্টলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…