গণঅভ্যুত্থানে কুমিল্লায় গুলিবিদ্ধ আইনজীবীর মৃত্যু

কুমিল্লায় গুলিবিদ্ধ আইনজীবীর ছবি, তিনি পরিপাটি পোশাক পরিহিত ও মাথায় পাগড়ি পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন (৫ আগস্ট) গুলিবিদ্ধ হয়ে আহত বিএনপিপন্থী আইনজীবী আবুল কালাম আজাদের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমনায়ক মুনিমা মাহরিন এই তথ্য নিশ্চিত করেন। এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার মৃত্যু হয়।
জানা যায়, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
অ্যাডভোকেট আবুল কালাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা শাখার যুগ্ম সম্পাদক এবং কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তার বাসা নগরীর রানীর দিঘীর দক্ষিণ পাড় এবং গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






