আদালত

‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় আদালতে আইনজীবীকে মারধর

আদালত চত্বরে আইনজীবীর উপর মারধর, জনতার ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় আইনজীবীকে মারধর করা হয়, ঘটনাস্থলে উপস্থিত জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জয় বাংলা স্লোগান দেওয়ায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে এক আইনজীবীকে মারধর করেছেন অন্য আইনজীবীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সিএমএম আদালতের সামনে এ ঘটনা ঘটে।

আদালতের প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় আইনজীবী এ জেড এম ফরিদুজ্জামান স্লোগান দিতে শুরু করলে কয়েকজন আইনজীবী তাকে মারধর করেন।

এ সময় ওই আইনজীবীকে কিল-ঘুষি লাথি মারেন ক্ষিপ্ত আইনজীবীরা। পরে মারধরের শিকার আইনজীবী মাটিতে লুটিয়ে পরেন। মাটিতে লুটিয়ে পড়ার পর অন্যান্য আইনজীবীরা মারধরের শিকার আইনজীবীকে তুলে চেম্বারে নিয়ে যান।

বিষয়:জয় বাংলা স্লোগান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…