চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, প্রিজনভ্যান আটকে স্লোগান

এস কে রাসেল এস কে রাসেল
৯:১৯ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০২৫
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ, রাজনীতি
A A
জনতা প্রিজনভ্যানের সামনে স্লোগান দিচ্ছে, পুলিশ ও জনতা মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

করিমগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, প্রিজনভ্যান আটকে স্লোগান

কিশোরগঞ্জের করিমগঞ্জে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের পর থানার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের থানায় নেওয়া হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রিজনভ্যান আটকে জয় বাংলা স্লোগান দিতে থাকেন।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে করিমগঞ্জ বাজারের মোরগ মহাল এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন—করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আওয়াল এবং উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিরাজী।

Banglabid

একই রাতে জেলা শহরের কালীবাড়ী চত্বর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম বিলাশকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। তার বাড়ি জেলা পাকুন্দিয়া চন্ডিপাশা গ্রামে।

পুলিশ জানায়, জুলাই আন্দোলনের সময় ছাত্রজনতার ওপর হামলার মামলায় তাদের আটক করা হয়েছে।

করিমগঞ্জের দুই নেতাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তারা থানা চত্বরে অবস্থান নিয়ে গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবি জানায়। প্রিজনভ্যানে তোলার সময় তারা গাড়িতে হামলার চেষ্টা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই দুজনকে জেলহাজতে পাঠানো হয়।

Reneta

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ এবং কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারকরিমগঞ্জজয় বাংলা স্লোগান
শেয়ারTweetPin

সর্বশেষ

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি

আগস্ট ১৪, ২০২৬

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT