বাংলাদেশ

ঘন কুয়াশায় সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ, যাত্রীরা অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঘন কুয়াশার কারণে রাজধানীর সদরঘাট থেকে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে সন্ধ্যার পর থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলগামী সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

রোববার ২৮ ডিসেম্বর নৌ-চলাচল সংক্রান্ত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াশার ঘনত্ব বেশি থাকায় রোববার রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলমুখী যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে যেসব লঞ্চ ইতোমধ্যে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রাপথে রয়েছে এবং অন্যান্য নৌযানকে ‘অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬’ অনুযায়ী চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়:ঘন কুয়াশা লঞ্চ চলাচল বন্ধ সদরঘাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…