অপরাধ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় নিহত ২

সদরঘাটে লঞ্চের ধাক্কায় নিহত ২

ঈদযাত্রায় বাড়ি ফিরতে গিয়ে সদরঘাটে জাকির সম্রাট-৩ নামের লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে দুইজন নিহত এবং দুজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার বিকাল ৫টার দিকে রাজধানীর সদরঘাটে এ দুর্ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় কোস্ট গার্ডের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আসা যাওয়া-৫’ (ঢাকা ইলিশা) লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় সেটিকে পেছন থেকে ধাক্কা দেয় ‘এম ভি জাকির সম্রাট-৩’ (ঢাকা-দেউলা-ঘোষেরহাট) নামে আরেক লঞ্চ। তখন ধাক্কা দেওয়া লঞ্চের সামনের অংশের আঘাতে অপেক্ষমান লঞ্চের ওই যাত্রী দুজন পিষ্ট হন। এর মধ্যে এক নারী গুরুতর আহত অবস্থায় পানিতে পড়ে যান। আরেকজন নিহত হয়েছেন বলে জানা গেলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

পানিতে পড়ে যাওয়া নারীর নাম বোরা আক্তার (২০)। পুলিশ জানায়, বোরা আক্তার বরিশালের কাশিপুর যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে উঠেছিলেন। এ সময় পাশাপাশি থাকা দুটি লঞ্চের ঘষাঘষির মধ্যে হঠাৎ তিনি নদীতে পড়ে যান। ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ ফয়সাল আহমেদ বলেন, দুই লঞ্চের ঘষাঘষিতে সেই নারী পানিতে পড়ে যান। তার অবস্থা গুরুতর, তবে সর্বশেষ তার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম-পরিচালক মুহম্মদ মোবারক হোসেন বলেন, আসা যাওয়া- ৫’ লঞ্চের সঙ্গে ট্রলারের সংঘর্ষে সম্ভবত একজন যাত্রী নিহত হয়েছেন বলে শুনেছি। আরেকজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে।

বিষয়:ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিহত ২ লঞ্চের ধাক্কা সদরঘাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…