চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিল-আর্জেন্টিনা ক্লাবের ম্যাচ স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে ঢাকায় আয়োজিত হচ্ছিল লাতিন বাংলা সুপার কাপ। বাংলাদেশের একটি দলের সাথে অংশগ্রহণ করছিল ব্রাজিলের তৃতীয় সারির ক্লাব সাও বের্নার্দো এবং আর্জেন্টিনার পঞ্চম সারির ক্লাব অ্যাথলেটিকো শার্লোন। দুটি ম্যাচ হয়ে গেলেও নানা অব্যবস্থাপনার কারণে শেষপর্যন্ত অতিথি দুই ক্লাবের ম্যাচটি স্থগিত করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) মো. রুহুল আমিন আয়োজক প্রতিষ্ঠান এএফসি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে বরাদ্দ স্থগিত করেছেন। ব্যবস্থাপনায় অসঙ্গতি এবং জাতীয় ক্রীড়া পরিষদের শর্ত লঙ্ঘন করায় সিদ্ধান্ত নিয়েছে পরিষদ।

জাতীয় ক্রীড়া পরিষদ বার্তায় জানিয়েছে, ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ ২০২৫ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে ৫, ৮ এবং ১১ ডিসেম্বর মোট তিনদিন এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে শর্তসাপেক্ষে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ দেয়া হয়। শর্তসমূহের মধ্যে টিকিট বিক্রির পূর্ণাঙ্গ হিসাব সহকারে মোট টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ প্রতিটি ম্যাচ শুরুর পূর্বে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা দেয়া এবং খেলার পর নিজ দায়িত্বে স্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন করা, এ দুটি শর্ত ইতিমধ্যে লঙ্ঘিত হয়েছে।’

Banglabid

‘এছাড়া স্পন্সরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ বিবরণীসহ মোট অর্থের ৫০ শতাংশ ম্যাচ আয়োজনের পূর্বেই পরিশোধ করার বিষয়ে কোনরূপ ইতিবাচক সাড়াও পাওয়া যাচ্ছে না। সর্বোপরি ম্যাচ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা এতটাই নাজুক হয়ে পড়েছে যে, ৮ তারিখের ম্যাচে আয়োজকদের কিছু উশৃঙ্খল ও উদ্ধত সদস্যের দ্বারা কয়েকজন সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠেয় ম্যাচ আয়োজন আপাতত স্থগিত রাখা এবং ৯ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল ৪টার মধ্যে ৫ ও ৮ তারিখের দুই ম্যাচের টিকিট বিক্রি, স্পন্সরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ হিসাব বিবরণীসহ ৫০ শতাংশ অর্থ জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা দেয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাথলেটিকো শার্লোনএএফবি বক্সিং প্রমোশনএনএসসিলাতিন বাংলা সুপার কাপলিড স্পোর্টসসাও বের্নার্দো
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬

যাঁর জীবন নিয়ে বই, সেই রামেন্দুই বই হাতে হাজির চ্যানেল আইয়ে

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT