চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ পূর্বাহ্ণ ২৮, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ আজ। দেশের অভ্যন্তরে ৫৯ হাজার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটাররা।

ইরানভিত্তিক সংবাদ মাধ্যম পার্স টুডে জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। নির্বাচনে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ৬ জন প্রার্থী। তবে শেষ মুহূর্তে দেশটির ভাইস প্রেসিডেন্ট গাজিজাদেহ হাশেমি ও তেহরানের মেয়র আলী রেজা জাকানি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বাকি ৪ জন প্রার্থী হলেন, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পোউর মোহাম্মাদি ও পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান।

ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানিয়েছেন, বিশ্বের ৯৫টি দেশে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এসব দেশে অবস্থানকারী ইরানি নাগরিকেরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তিনি জানান, প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়ানো যাবে।

উল্লেখ্য, ইরানের সংবিধানের অভিভাবক পরিষদ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ৮০ জনের রেকর্ড পর্যালোচনা করার পর সংবিধানের ১১৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ছয় জনকে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করে। এরপর এই ছয় প্রার্থী ব্যাপক নির্বাচনী প্রচারণা চালান ও টেলিভিশন বিতর্কে অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানপ্রেসিডেন্ট নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

একটু আশ্রয় আর দুবেলা খাবারই এখন বিনোদ বিশ্বাসের শেষ চাওয়া

জুন ১৬, ২০২৬

স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন আদ্–দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৫৭

জুন ১৬, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’: দর্শক চাহিদায় বাড়তি শো

জুন ১৬, ২০২৬

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে কারা?

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT