চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ। তার এই আহ্বানকে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৮ আগস্ট) ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে ফেদোরভ বলেন, ‘গণতন্ত্রকে রাশিয়ার কাছে জিম্মি করা যাবে না। ইউক্রেন ঠিক এ কারণেই লড়াই করছে, কারণ তারা একটি স্বাধীন ইউরোপীয় রাষ্ট্র হিসেবে টিকে থাকতে চায়।

Banglabid

রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই ইউক্রেনে সামরিক আইন জারি রয়েছে। এর ফলে দেশটিতে নির্বাচন স্থগিত রয়েছে।

ভিডিওতে ফেদোরভ সরাসরি জেলেনস্কির নাম উল্লেখ করেননি। তবে মাত্র ছয় মাস দায়িত্ব পালনের পর, জুলাইয়ের শেষ দিকে, অপ্রত্যাশিতভাবে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে তাকে বরখাস্ত করা হয়। তার বরখাস্তের পর দেশজুড়ে বিক্ষোভও হয়।

তার বরখাস্তের পেছনে সেনাবাহিনীর প্রধান কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কির সঙ্গে উত্তেজনাকে অন্যতম কারণ হিসেবে দেখা হয়। এর কয়েক সপ্তাহ পর সিরস্কিকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ধারাবাহিক বিক্ষোভের চাপের মধ্যেই এই পরিবর্তনগুলো এনেছে জেলেনস্কি প্রশাসন বলে ধারণা করা হচ্ছে।

Reneta

ইউটিউবের ভিডিওতে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো ইঙ্গিত দেননি ফেদোরভ। বরং দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যেও ইউক্রেনে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য একটি ‘আইনসম্মত, নিরাপদ ও বাস্তবসম্মত ব্যবস্থা’ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

ফেদোরভ বলেন, ইউক্রেন বর্তমানে ‘শাসনব্যবস্থার একটি পদ্ধতিগত সংকটের’ মুখোমুখি। একই সঙ্গে পরিবর্তন নিয়ে দেশটির মধ্যে এক ধরনের ভয় কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। যুদ্ধ প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে এমন বিষয়গুলোর মধ্যে ইউক্রেনের দুর্নীতিকেও তিনি তুলে ধরেন।

ফেদোরভকে প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি জেলেনস্কি সরকারের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এর মধ্যে সামরিক উদ্ভাবনবিষয়ক উপপ্রধানমন্ত্রীর পদও ছিল। তবে ৩৫ বছর বয়সী এই রাজনীতিবিদ জানিয়েছেন, তিনি কেবল প্রতিরক্ষামন্ত্রী হিসেবেই ফিরতে চান।

ফেদোরভ এর আগে ইউক্রেনের ডিজিটাল রূপান্তরবিষয়ক মন্ত্রী ছিলেন। রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পরপরই তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আইটি আর্মি অব ইউক্রেন’ গড়ে তোলেন, যা রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলা পরিচালনা করে।

পরবর্তী সময়ে ‘আর্মি অব ড্রোনস’ নামে সফল তহবিল সংগ্রহ অভিযান পরিচালনা করেন তিনি। যুদ্ধেও ‘গেমিফিকেশন’ বা খেলাধুলার মতো পদ্ধতি যুক্ত করেন। এর মাধ্যমে রুশ সামরিক লক্ষ্যবস্তুতে সফল হামলার জন্য ইউক্রেনীয় সামরিক ইউনিটগুলোকে ক্রেডিট দেওয়ার একটি ব্যবস্থা চালু করা হয়।

প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পরও ড্রোন, উচ্চপ্রযুক্তির যুদ্ধকৌশল ও সামরিক সরঞ্জাম সংগ্রহে গুরুত্ব দেন ফেদোরভ। এমনকি, রাশিয়া যাতে ড্রোন হামলায় স্টারলিংক স্যাটেলাইট ব্যবহার করতে না পারে, সে জন্য স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের কাছেও অনুরোধ জানিয়েছিলেন তিনি।

এই উদ্যোগ রাশিয়ার সম্মুখসারির সামরিক কার্যক্রম ও অগ্রযাত্রায় উল্লেখযোগ্য বিঘ্ন ঘটিয়েছে বলে মনে করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনপ্রেসিডেন্ট নির্বাচনমিখাইলো ফেদোরভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

পরবর্তী

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

পরবর্তী

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

সর্বশেষ

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT