চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকে বিবর্ণ লিটন, কলম্বোকে হারিয়ে কোয়ালিফায়ারে গল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে, কোচ ও খেলোয়াড়রা আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কান প্রিমিয়ার লিগে গল টাইটান্সের হয়ে অভিষেকটা বিবর্ণই হল লিটন কুমার দাসের। গ্লাভস হাতে উইকেটের পেছনে ছিলেন অচেনা। ব্যাটে নেমেও দাঁড়াতে পারেননি ক্রিজে। মাত্র চার বল ব্যাট করে এক রানেই গুটিয়েছেন ইনিংস। লিটনের ব্যর্থতার দিনে কলম্বো স্ট্রাইকার্সকে হারিয়ে দ্বিতীয় স্থান নিজেদের করে কোয়ালিফায়ারে গল টাইটান্স।

লিটনের পাশাপাশি এদিন কলম্বো স্টাইকার্সের হয়ে অভিষেক হয়েছিল বাংলাদেশি পেসার শরিফুল ইসলামের। বল হাতে মাত্র এক ওভার করেছেন তিনি। রান খরচ করেছেন ৭টি। ৫ দলের টুর্নামেন্টে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে হেরে টেবিলের সবশেষ অবস্থানে থেকে বাদ পড়েছে স্ট্রাইকার্স। ফলে অভিষেকের দিনেই আসর শেষ করতে হচ্ছে টাইগার পেসারের।

টস জিতে কলম্বোকে আগে ব্যাটে পাঠায় গল টাইটান্স। তাবরিজ শামসি ও সেক্কুগে প্রসন্নের দাপুটে বোলিংয়ে ১৫.৪ ওভারে ৭৪ রানে থেমে যায় কলম্বোর ইনিংস। তাবরিজ চার ওভার বল করে ২০ খরচায় নেন ৪ উইকেট। তিন ওভারে ১৪ রান খরচায় ৩ উইকেট প্রসন্ন। এদিন বল হাতে সাকিব আল হাসানও ছিলেন দুর্দান্ত। ৩.৪ ওভার বল করে মাত্র ৮ রান খরচায় ১ উইকেট নেন সাকিব।

Banglabid

জবাবে নেমে ১৩ রানেই প্রথম উইকেট হারায় গল। তিনে ব্যাটে আসেন অভিষিক্ত লিটন কুমার দাস। ব্যক্তিগত ইনিংসের চতুর্থ বলে লং-অফে উড়িয়ে মারতে গিয়ে ধরা পরেন ওয়ানিন্দু ফের্নান্দোর হাতে। মাত্র এক রান করেই জেফরি ভ্যান্ডেরসের শিকার হন তিনি।

পরে সাকিব আল হাসানকে সঙ্গী করে ৮.৩ ওভারে গলকে জয়ের বন্দরে পৌঁছান লাসিথ ক্রসপুল্লে। ক্রসপুল্লে অপরাজিত ছিলেন ২৫ বলে ৪২ রান করে। ১৫ বলে ১৭ করেছেন সাকিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলম্বোগললঙ্কান প্রিমিয়ার লিগলিটনলিড স্পোর্টসশরিফুলসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT