চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমি-অটোমেটেড সিস্টেম চালু হলে জনভোগান্তি কমবে: ভূমি উপদেষ্টা

রবিউল হক রবিরবিউল হক রবি
৬:১১ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৫
- সেমি লিড, জনপদ, ফেনী
A A

ভূমি ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, শতকরা ৯০ ভাগ বিরোধের উৎস ভূমি। অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু হলে জনভোগান্তি কমে যাবে।

আজ ১৩ আগস্ট বুধবার দুপুরে ফেনী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ‘অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভূমি বিষয়ে ডিজিটাল হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে-এটা বলা যাবে না। মেশিনের পেছনে যে মানুষটা কাজ করে, তিনি যদি ভুল করেন তাহলে জটিলতা কমবে কীভাবে? তাই সব নাগরিককে সচেতন ও নজরদারি রাখতে হবে।

অটোমেটেড ভূমি সেবা সিস্টেম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এজন্য আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপি আমাদের সহায়তায় এগিয়ে এসেছে, এটা ভালো কাজে লাগাতে হবে। ফেনী একটি গৌরব জনক জনপদ, তাই এই সিস্টেম চালু করতে ফেনীকে পাইলটিং প্রজেক্টের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিস্টেম চালু হলে ফেনী আরো আলোকিত হবে।

স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম ফেনী জেলাকে এই প্রকল্পের পাইলটিং এ অন্তর্ভুক্ত করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই প্রকল্প সফল করার জন্য আমরা সবাই মিলে কাজ করব।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি, বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। জেলা প্রশাসন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপি বাংলাদেশের যৌথ আয়োজনে এই কর্মশালায় আলোচক ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক, যুগ্ম সচিব মো. পারভেজ হাসান।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, নোয়াখালী অঞ্চলের ভূমি বিষয়ক সার্চ অফিসার সারওয়ার উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আবদুল হান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার, জিপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খান, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব ও সাংবাদিক আবু তাহের প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভূমি উপদেষ্টাভূমি-অটোমেটেড সিস্টেম
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT