চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে দায়িত্বশীল ভূমিকার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৪
অন্যান্য
A A

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ ভূমি মন্ত্রণালয়ের চলমান শতভাগ অনলাইনে ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স) পরিশোধ কার্যক্রমকে সফল ও ফলপ্রসূ করতে ভূমি মালিকদের দায়িত্বশীল সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি আজ তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভূমি মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসন আয়োজিত তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরী বাজার মৌজার অনলাইনে শতভাগ এলডি ট্যাক্স পরিশোধ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদসহ স্থানীয় ভূমি মালিকগণ বক্তব্য রাখেন।

ভুমি উপদেষ্টা বলেন, ভূমিসেবা পুরোপুরি হয়রানি ও জনবান্ধব করতে মিউটেশন, এলডি ট্যাক্স ও খতিয়ান সেবা সম্পূর্ণ অনলাইনে হচ্ছে। দেশে-বিদেশে যে কোন স্থান থেকে এসব সেবা ঘরে বসে বা কলসেন্টারের মাধ্যমে সেবা গ্রহণ করা যাচ্ছে। তিনি বলেন, এলডি ট্যাক্স শতভাগ অনলাইনে পরিশোধ কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেয়া হবে। তিনি আরো বলেন, ভূমিসেবা ক্যাম্পে কর পরিশোধ কার্যক্রমে মালিকগণ সন্তোষ প্রকাশ করেছেন, এতে করে সাধারণ মানুষ অনলাইনে সেবা গ্রহণে আরো অনুপ্রাণিত হবেন।

ভূমি সিনিয়র সচিব বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর সারাদেশের মানুষের জন্য ভূমিসেবা দোরগোড়ায় পৌছে দিতে পাইলটিং হিসেবে তেজগাঁও এর তেজতুরী বাজার মৌজাকে মডেল হিসেবে গ্রহণ করা হয়েছে। ঢাকা জেলার ১৯ টি সার্কেলের সব মৌজা দ্রুত অনলাইনে শতভাগ ভূমিসেবা চালু করা হবে। তিনি ভূমি মালিকদের এ সেবা কার্যক্রমে অংশ নিয়ে এলডি ট্যাক্স পরিশোধের মাধ্যমে মালিকানা নিশ্চিতকরণের পরামর্শ দেন।

সকল নাগরিকের জন্য নিরবচ্ছিন্ন, জনবান্ধব ও নির্ঝঞ্ঝাট ভূমিসেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় গ্রহণ করেছে নানামুখী উদ্যোগ। এর অংশ হিসেবে ঢাকা জেলার তেজগাঁও রাজস্ব সার্কেলের তেজতুরী বাজার মৌজার ভূমিসেবাকে পাইলটিং-এর আওতায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ভূমি উন্নয়ন কর সেবা দিয়ে কার্যক্রম শুরু হয়েছে।এ মৌজার সকল হোল্ডিং ইতোমধ্যে সিস্টেমে এন্ট্রি হয়েছে। ২,৫০০ এর অধিক ভূমি মালিককে ‘ভূমিসেবা কলসেন্টার‘ থেকে কল করে বকেয়া কর পরিশোধের বিষয়ে অনুরোধ করা হয়েছে। এখনও অনলাইন সিস্টেমে নিবন্ধন করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেননি, এরকম প্রায় ২,৫০০ ভূমি মালিককে ভূমি উন্নয়ন কর দেয়ার বিষয়ে এলাকায় মাইকিং করে, মসজিদে জুমআর নামাজের খুৎবার পরে বয়ানের মাধ্যমে উদ্বুদ্ধ করা হচ্ছে।

Reneta

সিস্টেমে নিবন্ধনের প্রয়োজনে সকল ভূমি মালিকের তথ্য ভূমি কর্মী ও এমবাসেডরগণ স্বেচ্ছাসেবক হিসেবে বাড়ি-বাড়ি গিয়ে সংগ্রহ করছেন। ভ্রাম্যমাণ ভূমিসেবা ও ক্যাম্প স্থাপনের মাধ্যমে তেজতুরী বাজার মৌজার হটস্পটগুলোতে নাগরিকদের স্থানীয়ভাবে সেবা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। নাগরিক সচেতনতা বাড়াতে এলাকার স্কুল-কলেজগুলোতে ছাত্র-ছাত্রীদের নিয়ে ভূমি কুইজ, স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালা, স্থানীয় নাগরিকের ভূমি বিষয়ক সমস্যা বা অভিযোগ শোনার জন্য ভূমি আড্ডা ও সোশ্যাল মিডিয়া লাইভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রাপ্ত অভিযোগ ও মতামতের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে।

তেজতুরি বাজার মৌজার যে কোন নাগরিক www.ldtax.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে এ মৌজায় অবস্থিত হোল্ডিং এর এলডি ট্যাক্স ঘরে বসেই নির্বিঘ্নে ও শতভাগ অনলাইনে দিতে পারবেন এবং সাথে সাথে দাখিলা পেয়ে যাবেন। ঘরে বসে নাগরিক-কর্তৃক পরিশোধিত কর তাৎক্ষণিক জমা হবে সরকারি কোষাগারে অটোমেটেড চালানের মাধ্যমে।

পরে ভূমি উপদেষ্টা অনলাইনে এলডি ট্যাক্স প্রদানকারী, ভূমি কুইজ বিজয়ী, ভূমি কর্মী ও এ্যাম্বাসেডরদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। তিনি নাগরিক ভূমিসেবা ক্যাম্পের কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন ও আগত ভূমি মালিকদের সাথে কথা বলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ এফ হাসান আরিফভূমি উপদেষ্টাভূমি মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ১০ ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT