ফুটবল

২০ জন নিয়ে ব্যালন ডি’অরে ইয়ামাল, প্রস্তুতি পার্টির

চারজন ব্যক্তি ফ্যাশনেবল পোশাকে দাঁড়িয়ে, ব্যালন ডি’অর অনুষ্ঠানে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবারের সাথে ব্যালন ডি’অরে লামিন

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফুটবলে ব্যক্তিগত অর্জনের পুরস্কার ব্যালন ডি’অরে এবারের অন্যতম দাবীদার বার্সেলোনার লামিন ইয়ামাল। ফ্রান্সে সম্মাননা অনুষ্ঠানটি বসবে রাতে, প্যারিসে পৌঁছেও গেছেন ১৮ বর্ষী তারকা। খবর, লামিন পরিবার এবং বন্ধুসহ ২০ জনকে নিয়ে প্যারিস পৌঁছেছেন। অনুষ্ঠানের পরে যাদের সঙ্গে পার্টির আয়োজনও করে রেখেছেন তিনি।

পুরস্কারের দৌড়ে ফরাসি তারকা উসমানে ডেম্বেলের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন স্প্যানিয়ার্ড লামিন ইয়ামাল। সাথে লড়ছেন মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহ ও আরেক ফ্রেঞ্চম্যান কাইলিয়ান এমবাপে।

ইয়ামালের বহরে ২০ সদস্যের মধ্যে আছেন ছোট ভাই, মা এবং দাদীসহ আরও অনেকে, যারা তার বন্ধু কিংবা কাজিন।

২০ জনের সবাই ডলস অ্যান্ড গাব্বানা ব্যান্ডের পোশাক পরে থাকবেন। এমনকি তার বাবা, মুনির নাসরাউইও আগে থেকেই প্যারিসে উপস্থিত আছেন। যাতে নিশ্চিত করা যায় যে প্রতিটি জিনিস প্রস্তুত আছে এবং পার্টি প্রত্যাশা পূর্ণ হয়।

বিষয়:ডেম্বেলে ফরাসি বার্সেলোনা ব্যালন ডি”অর লামিন ইয়ামাল স্পেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…