ইয়ামালের সাথে ‘বর্ণবাদী আচরণের’ তদন্ত করছে মাদ্রিদ

Yamal wearing FC Barcelona kit, celebrating on the football field. Channel i News – চ্যানেল আই নিউজ
মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় ঘরের মাঠে বড় ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের তৃতীয় গোলটি এসেছে ১৭ বর্ষী বার্সা তারকা লামিন ইয়ামালের থেকে। এরপর তার সাথে বর্ণবাদী আচরণ করা হয়েছে, এমন অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রিয়াল।
৭৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ডানপায়ে দুর্দান্ত এক গোল করেন ইয়ামাল। এটি ছিল এল ক্ল্যাসিকোয় তার প্রথম গোল। গোলের পর নিজের দিকে নির্দেশ করে উদযাপন করতে থাকেন তরুণ তারকা। এ সময়ের ভিডিও ফুটেজে দেখা গেছে উদযাপনে বিদ্বেষমূলক আচরণের।
রিয়াল বিবৃতিতে জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ফুটবলে কঠোরভাবে বর্ণবাদী যেকোনো আচরণ, জেনোফোবিয়া বা সহিংসতার বিপক্ষে। বার্নাব্যুর এক কোণায় কিছু সমর্থকের এ ধরনের আচরণে গভীরভাবে অনুতপ্ত।’
‘রিয়াল মাদ্রিদ এ জঘন্য এবং ঘৃণ্য অপমানের জন্য অপরাধীদের শনাক্ত ও চিহ্নিত করার জন্য একটি তদন্ত শুরু করেছে। এ তদন্তে উপযুক্ত শাস্তিমূলক এবং বিচারিক ব্যবস্থা নেয়া হবে।’







