চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গুলি করে হত্যা

মহিউদ্দিন মুরাদ মহিউদ্দিন মুরাদ
৯:২৯ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০২৩
- সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
গুলি করে হত্যার ছবি, বাংলায় শিরোনাম গুলি করে হত্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান (৩৫) ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন ইমাম (২৫) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত যুবলীগ নেতা নোমান পবিত্র ওমরাহ সেরে সৌদী আরব থেকে গতকাল মঙ্গলবারই নিজ বাড়ীতে ফিরেছিলেন। অপরদিকে নিহত ছাত্রলীগের সাবেক  সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন বসিক ইউপি ডিজিটাল উদ্যোক্তা ছিলেন।

জানা যায়, যুবলীগ নেতা নোমানকে সবুজ নামে একজন মোবাইল ফোনে ডেকে নেয়। আর একই দিন রাত পৌনে ১০টার দিকে জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে ব্রিজের পশ্চিম এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।

রাত ১১টার দিকে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.আনোয়ার হোসেন যুবলীগ নেতা নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোমানকে মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়েছে।

নোমানের মৃতদেহ সদর হাসপাতালে রাখা হয়েছে।

এছাড়া গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। রাকিবের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের দুইজনের মাথা এবং মুখে গুলির আঘাত রয়েছে।

রাতে ১২টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

এ ঘটনায় বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জেহাদীকে দায়ী করেছেন ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও যুবলীগ নেতা নোমানের বড় ভাই মাহফুজুর রহমান।

ঘটনার প্রতিবাদ করে এবং অপরাধীদের গ্রেফতারের দাবীতে রাতে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ শহরে বিক্ষোভ মিছিল করেছে। রাতেই আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকুসহ অন্যান্য নেতৃবৃন্দ নিহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান। তারা অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

এ ব্যাপারে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, ঘটনাস্থলে র‌্যাব, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। অপরাধীরা যেই হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে।

ট্যাগ: গুলি করে হত্যাছাত্রলীগযুবলীগলক্ষ্মীপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাবুল বিমানবন্দরে হামলাকারী আইএস নেতা নিহত

পরবর্তী

সুদানে বাংলাদেশ দূতাবাসসহ রাষ্ট্রদূতের বাসায় গুলি

পরবর্তী
সুদানে বাংলাদেশ দূতাবাসের বাইরে গুলির ক্ষতচিহ্নযুক্ত জানালা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানে বাংলাদেশ দূতাবাসসহ রাষ্ট্রদূতের বাসায় গুলি

উচ্চ ভবনগুলোর মাঝে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়ার কাছে সিগারেট বিক্রি করায় ৬ হাজার কোটি টাকা জরিমানা

সর্বশেষ

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬

তাঁত থেকে কনটেন্ট, সৃজনশীল শিল্পে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

আগস্ট ২৬, ২০২৬
MANCHESTER, ENGLAND - AUGUST 25: Nico O'Reilly of Manchester City poses with the PFA Young Player of the Year award during the 2026 PFA Awards at the Manchester Opera House on August 25, 2026 in Manchester, England. (Photo by Shane Anthony Sinclair/Getty Images)

পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড় সিটির ও’রাইলি

আগস্ট ২৬, ২০২৬

১৬ বছর পর পিএফএ বর্ষসেরা হলেন ইউনাইটেডের কেউ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT