চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অ্যানিমেল’কেও টেক্কা দিচ্ছে ‘লাপাতা লেডিস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ২৫, মে ২০২৪
বিনোদন
A A

‘লাপাতা লেডিস’ দিয়ে প্রায় এক যুগ পর সিনেমা পরিচালনায় ফিরেছেন কিরণ রাও। আর ফিরেই একের পর এক বাজিমাত করছেন তিনি। মুক্তির পর ছবিটি বক্স অফিসে যত না সাড়া ফেলেছিল, তার থেকে বহুগুণে সফল ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে।

ইতোপূর্বেই বিগ বাজেটের তারকা বহুল বেশ কিছু ছবিকে টেক্কা দিয়ে নেটফ্লিক্স ট্রেন্ডিংয়ের সেরা ১০ এর তালিকায় স্থান দখল করে নিয়েছে স্বল্প বাজেটের এই ছবি। আর এবার নেটফ্লিক্সে মুক্তির মাত্র ৩ সপ্তাহের  (প্রায় ১ মাসের) মাঝে ১ কোটি ৩৮ লাখ ভিউ পেয়ে বিগ বাজেটের ছবি ‘অ্যানিমেল’কে টেক্কা দিলো ‘লাপাতা লেডিস’।

সন্দীপ রেড্ডি ভাঙার ‘অ্যানিমেল’ নেটফ্লিক্সে মুক্তির তিন সপ্তাহে পেয়েছিল ১ কোটি ৩৬ লাখ ভিউ। সেক্ষেত্রে ‘অ্যানিমেল’র তুলনায় ‘লাপাতা লেডিস’র ভিউ বেশি।

তবে প্রেক্ষাগৃহে বক্স অফিস আয়ের দিক থেকে ‘লাপাতা লেডিস’র তুলনায় কয়েক গুণ এগিয়ে ‘অ্যানিমেল’। বিশ্বব্যাপী আয়ের দিক থেকে ৯১৮ কোটি রুপি আয় করেছে রণবীর কাপুর অভিনীত এই সিনেমা।

অন্যদিকে ‘লাপাতা লেডিস’ এ নেই শহুরে জাঁকজমক কিংবা নেই চড়া মেকআপের আস্তরণে ঢেকে থাকা নায়িকারা। এমনকি খুব পরিচিত তারকাও নেই। দু-একজন ছাড়া সবাই অচেনা, নতুন।

ছবিটির প্রযোজনা করেছে আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিং প্রোডাকশন। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না ও স্পর্শ শ্রীবাস্তব। অভিনয় করেছেন রবি কিষাণও। –ইন্ডিয়া টুডে

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'লাপাতা লেডিস'অ্যানিমেলনেটফ্লিক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্লড এআইয়ে শক্তিশালী মডেল আবারও ব্যবহারের অনুমতি দিল মার্কিন সরকার

জুন ২৮, ২০২৬

বক্স অফিসে কেমন জমলো ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’?

জুন ২৮, ২০২৬

‘বাংলাদেশ’ শুনেই ঘুরে দাঁড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ

জুন ২৮, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

সঞ্চয় নেই, টেকনাফে যেমন আছেন ৭০০ সিনেমার এই ভিলেন!

জুন ২৮, ২০২৬

নীলফামারীতে ক্যাসিনো জুয়াড়ি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ৮

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT