চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতেও কেন ‘খুশি’ নন বার্সা কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গত সপ্তাহে এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে এবার নগরপ্রতিদ্বন্দ্বী এসপানিওলকে হারিয়েছে বার্সেলোনা। লা লিগার পয়েন্ট টেবিলে সিংহাসন আরও মজবুত করেছে কাতালান দলটি। ম্যাচের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে অবশ্য খুশি নন কোচ হ্যান্সি ফ্লিক।

অলিম্পিক স্টেডিয়ামে রোববার লা লিগার ম‍্যাচে এসপানিওলকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ২৯ সেপ্টেম্বর লা লিগায় ওসাসুনার কাছে ৪-২ গোলে হারের পর সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা ছয় ম্যাচের প্রতিটি জিততে কমপক্ষে ৩ গোল করে দিয়েছে বার্সা।

ঘরের মাঠে বার্সার তিন গোলই এসেছে প্রথমার্ধে। ১২ মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে যায় দলটি। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। আট মিনিট পর বার্সাকে তৃতীয় গোলটি এনে দেন ওলমো। দ্বিতীয়ার্ধে ছন্দ হারায় বার্সা। একটি গোল শোধ করেন এসপানিওলের জাভি পুয়াদো।

Banglabid

৫৯ বর্ষী জার্মান কোচ ফ্লিক পরে বলেছেন, ‘দ্বিতীয়ার্ধে দল যে পারফরম্যান্স করেছে তাতে আমি খুশি নই। তবে দলকে বলি মাঝে মাঝে খেলায় এমনটা ঘটে। ওই সময় আমরা একাগ্রতা, উত্তেজনা হারিয়েছি। অপ্রয়োজনীয় ভুল করেছি। এসব খেলারই অংশ। এখন পর্যন্ত দলটি অবিশ্বাস্য পারফরম্যান্স দিয়ে একটি ভালো মৌসুম পার করছে।’

‘প্রথমার্ধে ভালো খেলেছি, কিন্তু দ্বিতীয়ার্ধে নয়। এটা মেনে নিয়েছি। কারণ দিনশেষে ম্যাচটা জিতেছি। কিন্তু বুধবার আমাদের সেরাটা দিয়েই খেলতে হবে।’

১২ ম‍্যাচে টানা চতুর্থ ও সবমিলিয়ে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আগের ম‍্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হারা রিয়াল মাদ্রিদ ২৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। বর্তমান শিরোপাধারীরা এক ম‍্যাচ কম খেলেছে। ১২ ম‍্যাচে ৪ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ নম্বরে আছে এসপানিওল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসপানিওলবার্সেলোনারাফিনহালা লিগালিড স্পোর্টসহ্যান্সি ফ্লিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বকেয়া পরিশোধ নিয়ে কোনো আল্টিমেটাম দেয়নি আদানি

পরবর্তী

যেখানে পরিবারের সদস্য আইনজীবী সেখানে বিচারককে বদলি নয়

পরবর্তী
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

যেখানে পরিবারের সদস্য আইনজীবী সেখানে বিচারককে বদলি নয়

শাহরুখের জন্মদিন উদযাপন, কেক ও বন্ধুদের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় শাহরুখের জন্মদিন উদযাপন

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT