চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল কোচের যত ‘আত্মবিশ্বাস’ এখন চ্যাম্পিয়ন্স লিগ ঘিরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ০৩, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের কোচের দৃঢ় আত্মবিশ্বাস ফুটবল ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় কোনভাবেই ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারছে না রিয়াল মাদ্রিদ। একের পর এক পয়েন্ট খুইয়ে লিগ শিরোপার দৌড় থেকে একরকম ছিটকেই গেছে। সবশেষ রিয়াল সোসিয়েদাদের সঙ্গে হেরেছে কার্লো আনচেলত্তির দল। লিগ শিরোপা জেতার আশা ফিকে হলেও কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে মৌসুম শেষ করতে চান ইতালিয়ান এ কোচ।

রিয়াল সোসিয়েদাদের মাঠে মঙ্গলবার রাতে ২-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। গোলশূন্য প্রথমার্ধের পর সোসিয়েদাদকে এগিয়ে নেন তাকেফুসা কুবে। শেষদিকে ব‍্যবধান দ্বিগুণ করেন আন্দ্রে বারেনেটিয়া।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হারের পর আনচেলত্তি বলেছেন, ‘প্রথমার্ধ ভালো ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে একটি গোলের পর আমাদের জন্য বেশ কঠিন হয়ে ওঠে। আমাদের ডিফেন্স ভালোই সচেতন ছিল। প্রথম গোলটির পর আমরা আর ম্যাচে ফিরতে পারিনি।’

Banglabid

এই হার লিগ শিরোপা থেকে অনেকটাই ছিটকে দিয়েছে লস ব্লাঙ্কোসদের। লিগে এখন পর্যন্ত ৫টি করে ম্যাচ বাকি রিয়াল ও বার্সার। কিন্তু এরমধ্যে কোনো এক ম্যাচে জয় পেলেই শিরোপা নিশ্চিত করবে কাতালান ক্লাবটি। অন্যদিকে ১৪ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ আর একটি ম্যাচ হারলেই চ্যাম্পিয়ন হবে বার্সা। বাকি চারটিতে জিতলেও তখন বার্সাকে ছুঁতে পারবে না বর্তমান চ্যাম্পিয়নরা।

মৌসুমের শেষদিকে লা লিগায় নিজেদের পারফরম্যান্স নিয়ে ৬৩ বর্ষী আনচেলত্তি বলছেন, ‘সাম্প্রতিক সময়ে লা লিগায় আমরা ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। সত্যি বলতে নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারিনি। সৌভাগ্যবশত এখনও দুটি প্রতিযোগিতায় টিকে আছি। আশা করি এই দলটি মৌসুমের শেষটা রাঙাবে।’

শনিবার ওসাসুনার বিপক্ষে কোপা ডেল রের ফাইনালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। সেই ম্যাচের পর ১০মে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে আনচেলত্তির শিষ্যরা। কোচের লক্ষ্য এখন এই দুই ম্যাচের দিকে।

Reneta

বড় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী আনচেলত্তি বলেছেন, ‘আমাদের পরবর্তী দুটি ম্যাচ নিয়ে আমি আত্মবিশ্বাসী। আশা করি সেখানে একটি ভিন্ন দল দেখতে পারব। যে দলটি সর্বোচ্চ অনুপ্রেরণার সঙ্গে নিজেদের সর্বোচ্চটা দেবে। কারণ কোপা ডেল রে শিরোপা জয় এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে তারা শতভাগ প্রস্তুত। অবশ্যই, অনুপ্রেরণা আলোর মতো নয়, তবে এই দলটি এক্ষেত্রে বিশেষ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনালা লিগালিড স্পোর্টসসোসিয়েদাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT