কড়াইল বস্তিতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

কড়াইল বস্তিতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশ ও জনতা।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর কড়াইল বস্তিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন মুদি দোকানদার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। বুধবার রাত ৮টায় বস্তির নুরানী মসজিদ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ বলছে, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধে থাকা আওয়ামী লীগের দুই পক্ষকে সমঝোতায় আনতে এর আগে চেষ্টা করা হয়েছিল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






