বিনোদন

কেকে’র মৃত্যুতে সিবিআই তদন্ত দাবি নন্দিতা পুরীর

নন্দিতা পুরীর সঙ্গে কেকে, বাংলাদেশি সংবাদপত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নন্দিতা পুরী ও কেকে এক অনুষ্ঠানে উপস্থিত, বাংলাদেশের সংবাদ ও বিনোদন জগতের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কলকাতায় গাইতে এসে হৃদরোগে প্রয়াত কেকে’র মৃত্যু নিয়ে জটিলতা যেন বাড়ছেই। বলিউডের প্রখ্যাত এই শিল্পীর মৃত্যুর জন্য কলকাতাকে দায়ি করলেন কিংবদন্তী অভিনেতা ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরী। তার মতে, বলিউডের উচিত কলকাতাকে বয়কট করা!

মঙ্গলবার কলকাতার বুকে নজরুল মঞ্চে অনুষ্ঠান করার পর হোটেলে ফিরেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন সংগীত তারকা কেকে। আকস্মিক এই ঘটনা এখনও সামলে উঠতে পারছেন না কেউই। কলকাতার আয়োজকদেরও তুলোধুনো করছেন অনেকে।

শুধু সাধারণ ভক্ত অনুরাগী নয়, বলিউড তারকাদের একাংশের রাগ গিয়ে পড়েছে কলকাতার উপর। নন্দিতা পুরীও আছেন সেই তালিকায়। কেকের মৃত্যু নিয়ে তিনি বেশকিছু প্রশ্ন তুলে সিবিআই তদন্ত দাবি করেছেন।

নন্দিতা পুরী বলেন, আড়াই হাজারের বসার জায়গায় সাত হাজার মানুষ কী ভাবে ঢুকল? তাপানুকূল যন্ত্র কাজ করছিল না, ঘামছিলেন কেকে। সে সব কেউ লক্ষ করল না কেন? এক জন প্যারামেডিক পর্যন্ত ছিলেন না সেই হলে! নন্দিতার প্রশ্ন, শিল্পীদের বুঝি এ ভাবেই আপ্যায়ন করে কলকাতা?

এসব প্রশ্ন তুলে নন্দিতা বলেন, কলকাতা ডেকে এনে খুন করেছে কেকের মতো শিল্পীকে। নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ উগরে দিয়ে নন্দিতা আরও লেখেন, ‘সিবিআই তদন্ত হওয়া উচিত। তত ক্ষণ পর্যন্ত বলিউডের বাংলায় অনুষ্ঠান বয়কট করা উচিত।’

বিষয়:কলকাতা কেকে কেকের মৃত্যু গান নজরুল মঞ্চ বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…