চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধোনির কারণেই আজকের কোহলিকে দেখছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ১৮, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আধুনিক ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি। তারকা ব্যাটারের বর্তমান অবস্থানে আসার পেছনে বড় অবদান রেখেছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এমনটাই বলছেন দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।

শুক্রবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচে বৃষ্টিবিরতির সময় ভারতের টিভি চ্যানেল স্টার স্পোর্টসে আলাপকালে এমনটা বলেন গাভাস্কার। তার ভাষ্যে, ‘বিরাট কোহলির ক্যারিয়ারের শুরুর দিকটা থেমে থেমে এগিয়েছে। ধোনি তাকে একটু বেশি অনুপ্রেরণা দিয়েছে, সে কারণে আমরা আজকের কোহলিকে দেখছি।’

সম্প্রতি বাগ্‌যুদ্ধে জড়িয়েছেন গাভাস্কার ও কোহলি। আইপিএলে মাঝের ওভারগুলোতে কোহলির মন্থর স্ট্রাইক রেটের সমালোচনা করে এর আগে ৭৪ বর্ষী গাভাস্কার বলেছেন, ‘ধরুন, আপনার স্ট্রাইক রেট ১১৮, আপনি প্রথম বলটি খেলার পর ১৪ কিংবা ১৫তম ওভারে আউট হলেন এবং তখনো আপনার স্ট্রাইক রেট ১৮৮—এটার জন্য আপনি যদি প্রশংসা প্রত্যাশা করলেও বাস্তবতা ভিন্ন। আমরাও অল্পবিস্তর ক্রিকেট খেলেছি। হয়তো অনেক খেলিনি, কিন্তু যেটা দেখি, সেটাই বলি। কোনো পছন্দ-অপছন্দ নেই। এমনকি সেটা থাকলেও যেটা ঘটে, সেটাই বলি।’

গাভাস্কারের সমালোচনার জবাবও দিয়েছেন কোহলি। বলেছেন, ‘যারা আমার স্ট্রাইক রেট এবং স্পিন ভালো খেলতে না পারা নিয়ে কথা বলে, তারাই এসব (পরিসংখ্যান) নিয়েই কথা বলতে পছন্দ করে। কিন্তু, আমার কাছে দলের জন্য ম্যাচ জয়ই আসল এবং এ কারণেই ১৫ বছর ধরে এটা করে যাচ্ছি। দিনের পর দিন করে যাচ্ছি। আমি জানি না, বক্সে বসে খেলা নিয়ে কথা বলতে আপনারা কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন কি না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪কোহলিগাভাস্কারধোনিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল, বাড়ছে জনভোগান্তি

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬
ছবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত)।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT