চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঙ্গালুরুর বিজয় উল্লাসে মৃত্যু ১১ জনের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ০৫, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বেঙ্গালুরুর বিজয় উল্লাসে ভিড়ের মধ্যে অ্যাম্বুলেন্স ও জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইপিএল শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্বপ্নপূরণ হয়েছে বিরাট কোহলির। যে কারণে এবারের আইপিএল বেঙ্গালুরু সমর্থকদের জন্যও ছিল বিশেষ কিছু। আনন্দে মাতোয়ারা বেঙ্গালুরু তাই উদ্যোগ নিয়েছিল ঘরের মাঠে গিয়ে সমর্থকদের সঙ্গে নিয়ে গ্রান্ড সেলিব্রেশন করার, কিন্তু তাদের সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

প্রিয় দলের প্রিয় তারকাদের সঙ্গে শিরোপা উদযাপন করতে বেঙ্গালুরুতে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার ভক্ত-সমর্থক। কিন্তু খুশির সেই মুহূর্ত নিমেষে পরিণত হয় এক ভয়াবহ বিপর্যয়ে। অতিরিক্ত ভিড় এবং অব্যবস্থাপনার জেরে পদপিষ্ট হয়ে প্রাণ হারান কমপক্ষে ১১ জন, আহত হন প্রায় ৫০ জন, যাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়।

বেঙ্গালুরুর এই অনুষ্ঠানের টিকিট মুহূর্তেই বিক্রি হয়ে যায়। কিন্তু নির্ধারিত দিনে যে পরিমাণ টিকিট বিক্রি হয়েছে তার চেয়ে কয়েকগুণ বেশি সমর্থক স্টেডিয়ামের প্রধান ফটকসহ অন্যান্য গেটের বাইরে হুমড়ি খেয়ে পড়েন।

Banglabid

দুপুর সাড়ে ৩টার দিকে ভিড় অতিরিক্ত বেড়ে যায়। ফলে পুলিশ ও স্টেডিয়াম কর্তৃপক্ষ সব গেট বন্ধ করে দেয়। যাতে টিকিটবিহীন লোকজন বৈধ টিকিটধারীদের সঙ্গে ভিতরে ঢুকতে না পারে। বিকাল সাড়ে ৪ টার দিকে ভিড় আরও বাড়ে। যার ফলে পুলিশ বলপ্রয়োগ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনার পরে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দেন প্রশাসনের উপর। কীভাবে এত বড় ভিড় সামাল দেয়ার ব্যবস্থা না রেখে একটি জনসমাবেশের অনুমতি দেয়া হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৫কোহলিবেঙ্গালুরুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি

আগস্ট ১৪, ২০২৬

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT