ক্রিকেট

আগ্রাসী আচরণের কারণ জানালেন কোহলি

কোহলি বলছেন, আগ্রাসী আচরণের কারণ ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটার কোহলি মাঠে কথা বলছেন, দর্শকদের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ক্রিকেট মাঠে প্রায় সময় বিরাট কোহলির আগ্রাসী আচরণ দেখা যায়। শুরুর দিকে এমন মনোভাব বেশি থাকলেও সময়ের সাথে নিজের লাগাম টেনেছেন ভারত কিংবদন্তি। এখনও মাঝে মাঝে আগ্রাসী দেখা যায় তাকে। সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে ধাক্কা মেরে শাস্তিও পেয়েছিলেন। সেই আগ্রাসীর কারণ ব্যাখ্যা করলেন মহাতারকা।

সম্প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র এক অনুষ্ঠানে কোহলি বলেছেন, ‘আসলে অতিরিক্ত কিছু করার প্রবণতা থেকেই এমন (আগ্রাসী আচরণ) করি। কখনোই এটা থেকে পিছপা হইনি। অনেকে হয়তো ব্যাপারটি পছন্দ করেন না। কিন্তু আমার এই মনোভাব হাল না ছাড়ার মানসিকতা থেকেই আসে।’

ক্রিকেট মাঠে এমন আগ্রাসী হওয়া ভালো নয়, মানছেন কোহলি। বলেছেন, ‘বলতে চাইছি, সাম্প্রতিক অতীতেও যা করেছি, সেটা খুব একটা ভালো ব্যাপার নয়। সত্যি বলতে, নিজেও এগুলোকে ভালো মনে করি না। বলতে পারেন, কিছু লোক তোমার সমালোচনা করছে। কিন্তু আমার মনে হয়, আরও অনেক মানুষ আছে, যারা এটা দেখে সত্যিই আনন্দ পায়।’

৩৬ বছর বয়সে এসেও প্রতিযোগিতামূলক মনোভাব কমেনি কোহলির। বলেছেন, ‘আমার প্রতিযোগিতামূলক মনোভাব এখনো কমেনি। চাইলে মনে মনেও আক্রমণাত্মক হতে পারেন। কিন্তু হতাশা থেকে মাঝেমধ্যে তা প্রকাশ করার দরকার নেই, যেটা আমি করে থাকি।’

বিষয়:বিরাট কোহলি বেঙ্গালুরু ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…