চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিকে ছাড়িয়ে যেখানে শীর্ষে বাবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বাবর আজম নাকি বিরাট কোহলি— যুক্তি-তর্ক ও পরিসংখ্যানের হিসেব-নিকেশ ছাপিয়ে আলোচনা বহুদিনের। সময়ের অন্যতম সেরা দুই ব্যাটারও রেকর্ডবুকে ছাড়িয়ে যাচ্ছেন একে অন্যকে। ইংল্যান্ডের বিপক্ষে ফর্মে ফেরার ম্যাচে তেমনই এক রেকর্ড নিজের করে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক, কোহলিকে পেছনে ফেলে আছেন ক্রিস গেইলের নিচে।

ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে ইংলিশদের বিপক্ষে রেকর্ড গড়ে ১০ উইকেটে জিতেছে পাকিস্তান। ৭ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১-১ সমতা আসা খেলায় ব্যক্তিগত রেকর্ডের পসরা সাজিয়ে বসেছিলেন বাবর-রিজওয়ান। ২০৩ রানের জুটিতে সেঞ্চুরি হাঁকানো বাবর পেয়েছেন ছোট ফরম্যাটের সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে দ্বিতীয় দ্রুততম ৮ হাজার রানের দেখা।

টি-টুয়েন্টি ক্যারিয়ারে ২২৭ ম্যাচে ২১৮ ইনিংসে ব্যাট করে রেকর্ডটি গড়েছেন পাকিস্তানের ব্যাটিং মায়েস্ত্রো। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ওভারের খেলায় রেকর্ডটি ছুঁতে কোহলির লেগেছিল ২৪৩ ইনিংস। কোহলিকে ছাড়িয়ে গেলেও তালিকায় শীর্ষে থাকা গেইলকে পেছনে ফেলতে পারেননি বাবর।

Banglabid

টি-টুয়েন্টিতে দ্রুততম আট হাজার রান পূর্ণ করতে মারমুখী ক্যারিবিয়ান তারকা ব্যাটার সময় নিয়েছিলেন ২১৩ ইনিংস। তারচেয়ে ৫ ইনিংস বেশি খেলে তালিকার দ্বিতীয় স্থানে বসেছেন বাবর। ৪৪.৬৯ গড় ও ১২৮.২৯ স্ট্রাইক রেটে ব্যাট করা বাবরের সংগ্রহে এখন ৮,০৮৯ রান। জাতীয় দলে দুটিসহ সেঞ্চুরি আছে ৭টি। ২৭ বর্ষী তারকার ঝুলিতে পঞ্চাশ রানের ইনিংস ৬৭টি।

করাচিতে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে বৃহস্পতিবার ১৯৯ রানের বড় লক্ষ্য পেয়েছিল বাবরের দল। ইংলিশদের সব বোলার ব্যবহার করেও এদিন সাফল্য আনতে পারেননি মঈন আলী। ওপেনিং জুটি ও স্ট্রাইক রেটের চলতি সমালোচনার কড়া জবাব দিয়ে বাবর-রিজওয়ান গড়েছেন টি-টুয়েন্টির ইতিহাসে পাকিস্তানের সর্বোচ্চ রানের জুটি। দল হিসেবে পেয়েছেন রান তাড়ায় সর্বোচ্চ জয়।

বাবর ৬৬ বলে ১১০ রানে অপরাজিত থাকেন, ১১ চার ও ৫ ছয়ে। রিজওয়ান খেলেন ৫১ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস, ৫ চার ও ৪ ছক্কায় সাজানো।

Reneta

শুক্রবার রাতে করাচিতে তৃতীয় টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পায় সফরকারী ইংল্যান্ড। ১০ উইকেটের জয় তুলে পরে ১-১এ সমতা এনেছে পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডকোহলিগেইলটি-টুয়েন্টিপাকিস্তানবাবরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT