ক্রিকেট

কোহলি-আনুশকার দ্বিতীয় সন্তান প্রসঙ্গে ক্ষমা চাইলেন ডি ভিলিয়ার্স

অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটারদের মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটাররা মাঠে মুখোমুখি, আলোচনা ও মনোভাব প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বিতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা- এমন খবর দিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার এমন তথ্য দেন। পরে সেই ভুল তথ্য ছড়ানোর জন্য ক্ষমাও চেয়েছেন এবি।

ডি ভিলিয়ার্স বলেছেন, ‘পরিবার সবকিছুর আগে সেটা আমি ইউটিউব চ্যানেলেও বলেছি। তবে এটাও বলছি, আমি একটি ভয়ঙ্কর ভুল করেছি। তথ্যটা পুরোপুরি ভুল ছিল, একেবারেই সঠিক না।’

‘আমি মনে করি বিরাটের পরিবারের জন্য যা জরুরি, সেটিই সবকিছুর ঊর্ধ্বে অগ্রাধিকার পাবে। তার পরিবারে কী ঘটছে তা কেউ জানে না। কেবল তার মঙ্গল কামনা করতে পারি। তার বিরতির কারণ যা-ই হোক না কেন, আশা করি তিনি এখান থেকে আরও শক্তিশালী, ভালো এবং সতেজ প্রত্যাবর্তন করতে পারবেন।’

কোহলি ছুটি নেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্টে দাবি করা হয়েছিল- মায়ের অসুস্থতার জন্য মাঠে অনুপস্থিত ভারতের সাবেক অধিনায়ক। তখন এমন গুজবকে ভুয়া আখ্যা দিয়ে নিন্দা জানান ৩৫ বর্ষী ক্রিকেটারের ভাই বিকাশ।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন কোহলি। পরের দুটিতেও খেলছেন না। ভারত মহাতারকার শেষ ম্যাচটিতে খেলা নিয়েও শঙ্কা জেগেছে।

বিষয়:আনুশকা কোহলি ডি ভিলিয়ার্স ভারত সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…