চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএফ সদস্য আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএফ সদস্য আটক, নিরাপত্তা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে থানচিতে বিজিবির বিশেষ অভিযানে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনার সাথে জড়িত রাম জা থাং পাতেং (৪০) নামে এক কেএনএফ সদস্যকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে থানচির শাহজাহান পাড়া টিওবির এলাকায় বিজিবির একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। থানচির বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খাঁন বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

তিনি বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গত ৩ এপ্রিল থানচি সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনার সাথে জড়িত এক কেএনএফ সদস্য থানচিতে বিজিবির শাহজাহানপাড়া টিওবির এলাকায় একটি বাড়িতে অবস্থান করছে। পরে রাতেই ব্যাটালিয়ন কমান্ডারের দিকনির্দেশনায় অবস্থানরত বাড়িটি ঘেরাও করে। রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে অভিযান পরিচালনা করে বসতঘরের খাটের নিচ থেকে রাম জা থাং পাতেং নামে এক কেএনএফ সদস্যকে আটক করা হয়।

আটক কেএনএফ সদস্যকে বলিপাড়া ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। সশস্ত্র সংগঠন কেএনএফ এ ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র ও টাকা উদ্ধারের অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান সমন্বয় করছে সেনাবাহিনী।

ট্যাগ: কেএনএফ সদস্য আটকথানচি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ত্রাণের টাকায় বন্যার্তদের ঘর করে দিচ্ছেন তাসরিফ

পরবর্তী

নর্দান ইউনিভার্সিটির ছাত্র আসিফ হাসান স্মরণে আসিফ চত্ত্বরের ফলক উন্মোচন

পরবর্তী
নর্দান ইউনিভার্সিটির ছাত্র আসিফ হাসান স্মরণে ফলক উন্মোচন. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্দান ইউনিভার্সিটির ছাত্র আসিফ হাসান স্মরণে আসিফ চত্ত্বরের ফলক উন্মোচন

রোগীদের জন্য হাসপাতালের বিছানা ও চিকিৎসা সরঞ্জাম দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বাড়ছে ডেঙ্গু প্রকোপ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT