চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে ৩ উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৩
- সেমি লিড, জনপদ, বান্দরবান, বাংলাদেশ
A A

বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অনির্দিষ্ট সময়ের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিরাপত্তার বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার (১৫ মার্চ) নিরাপত্তা বিবেচনায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এ বিষয়ে গণবিজ্ঞপ্তি দেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে: ১০ ফেব্রুয়ারি জারি করা গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় নিরাপত্তার বিষয় বিবেচনা করে স্থানীয় ও বিদেশি পর্যটকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় ভ্রমণ নিষিদ্ধ করা হলো। এ ছাড়া জেলার সাতটি উপজেলার মধ্যে ওই তিন উপজেলা ছাড়া অন্য উপজেলাগুলোতে পর্যটকেরা ভ্রমণ করতে পারবেন।

চলতি সপ্তাহের রোববার রোয়াংছড়ির কাটাপাহাড় এলাকায় সেনাবাহিনীর টহল দলের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। রোয়াংছড়ির কাটাপাহাড়ের গুলিবর্ষণে সেনাবাহিনীর একজন মাস্টার ওয়ারেন্ট কর্মকর্তা নিহত ও দুজন সৈনিক আহত হন। এরপর আজ নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হলো।

গত বছরের ৩ অক্টোবর থেকে ওই তিন উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়। এরপর ১৭ অক্টোবর থেকে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। দফায় দফায় এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছিল।

এ বছর ১০ ফেব্রুয়ারি থেকে রুমা উপজেলা ছাড়া থানচি ও রোয়াংছড়ি থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থানচিবান্দরবানভ্রমণ নিষেধাজ্ঞারুমারোয়াংছড়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও সজীব রাখার সহজ উপায়

আগস্ট ৮, ২০২৬

একা থাকার অভ্যাস কেন জরুরি? নিজের জন্য সময় রাখার ৭ উপকার

আগস্ট ৮, ২০২৬

বিদেশে চাকরির টোপ, পর্তুগালে গিয়ে ‘বিক্রি’ ভারতীয় তরুণী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT