অপরাধ

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের স্থানীয় প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

নিরাপত্তা বাহিনী একজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই পুলিশ কর্মকর্তা একজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে, পেছনে গাছ ও প্রাচীর দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বান্দরবানে অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) স্থানীয় প্রধান সমন্বয়ক চেওসিম বমকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৭ এপ্রিল) বিকেলে র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল এসএম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তি‌নি বলেন, ব্যাংক ডাকাতির সাথে সরাস‌রি সম্পৃক্ততা পাওয়ায় আমরা সদরের সুয়ালক ইউনিয়নের শ‌্যারণ পাড়ার চেওসিম বম না‌মের একজনকে গ্রেপ্তার দে‌খিয়েছি। এসময় তার বাসা থে‌কে ২‌টি এয়ারগানও উদ্ধার করেছি।

চেওসিম বম জেলার ৪নং সুয়ালক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শারণ পাড়ার মৃত রোয়াল খুব বমের ছেলে বলে জানা গেছে।

এসময় রোয়াল লিন বম (৫৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার দু-জনের সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র গ্রুপের শীর্ষ নেতা নাথান বমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলেও জানা গেছে।

বিষয়:কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ র‌্যাব -১৫

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…