জনপদ

বান্দরবানে সেনা অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত

বান্দরবানে সেনা অভিযানে নিহত কেএনএফ সদস্যদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে সেনা অভিযানে নিহত কেএনএফ সদস্যদের ছবি, পাহাড়ি বনাঞ্চল ও সেনা টহলদলের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে কেএনএফ এর গোপন আস্তানায় সেনাবা‌হিনীর অ‌ভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে। পরে গোপন আস্তানা থেকে সেনা অ‌ভিযানে বিপুল প‌রিমা‌ণ অস্ত্র ও সরঞ্জামা‌দি উদ্ধার করা হয়।

র‌োববার (২৪ নভেম্বর) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

আইএস‌পিআর জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে কেএনএফ এর গোপন আস্তানা রয়েছে এমন খবর পেয়ে অ‌ভিযানে নামে সেনাবা‌হিনী। সেখানে অ‌ভিযানে‌র খবর পেয়ে আস্তানা থে‌কে গু‌লি ছুড়লে সেনাবা‌হিনীও আত্মরক্ষা‌র্থে পাল্টা গু‌লি চালায়। এসময় আস্তানায় থাকা ৩ কেএনএফ সদস্য নিহত হয়।

পরে আস্তানায় অ‌ভিযান চা‌লিয়ে বিপুল প‌রিমাণ অস্ত্র ও সরঞ্জামা‌দি উদ্ধার করে সেনাবা‌হিনী।

বিষয়:কেএনএফ বান্দরবানে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…