চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো দলের কোচ হবেন না ক্লপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুল কোচ জার্গেন ক্লপ মাঠে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের সঙ্গে ৮ বছরেরও বেশি সময়ের সম্পর্কের ইতি টানার কথা আগেই জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। জার্মান এই কোচের পরবর্তী গন্তব্য কোথায় হবে, তা নিয়ে চলছিল জল্পনা। এরই মাঝে তার এজেন্ট জানালেন বিস্ময়কর তথ্য। এখনই নাকি তিনি কোথাও যাচ্ছেন না।

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের প্রধান কোচ থমাস টুখেলকে চলতি মৌসুমের পর বিদায়ের কথা জানিয়ে দিয়েছে। তার আগে বার্সেলোনার দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। এতে ক্লপ বায়ার্ন কিংবা বার্সায় যাচ্ছেন বলে গুঞ্জন ওঠে। যদিও এসব খবরে পানি ঢেলে দিয়েছেন ৫৬ বর্ষী কোচের এজেন্ট মার্ক কোসিক।

স্কাই স্পোর্টসের সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গের সঙ্গে আলাপকালে কোসিক বলেন, ‘চলতি মৌসুমের পর এক বছর কোনো ক্লাব বা জাতীয় দলের কোচ হবেন না ইয়ুর্গেন ক্লপ। এমন সিদ্ধান্তই অপরিবর্তিত রয়েছে।’

বেয়ার লেভারকুসেনের কোচ জাভি আলোনসো বর্তমানে লিভারপুল এবং বায়ার্নের প্রথম পছন্দ। বার্সেলোনার কোচ হওয়ার দৌড়ে থাকাদের অন্যতম এখন টুখেল। তবে ক্লপ নিজের সিদ্ধান্ত থেকে সরে আসলে পরিস্থিতি পাল্টাতে পারে।

২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের প্রধান কোচের দায়িত্ব নেন ক্লপ। গত মাসে ক্লাবটি ছাড়ার ঘোষণা দেয়ার সময় বলেছিলেন, ‘কীভাবে বোঝাব যে আমার দম ফুরিয়ে এসেছে। এখন কোনো সমস্যা নেই। তবে এটা জানতাম এক সময় এ ব্যাপারে মুখ খুলতেই হবে। এখন ভালো থাকলেও এটা জানি একই কাজ আমি বার বার করতে পারব না। এতগুলো বছর–সময়ে আমরা একসঙ্গে যা কিছু অর্জন করেছি, এর মধ্য দিয়ে আমাদের পরস্পরের সম্মান ও ভালোবাসা বেড়েছে। এজন্য অন্তত আপনাদের সত্যটা জানাতে চাই, আর এটাই সে সত্য।’

অভিজ্ঞ কোচের লিভারপুলের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল। যদিও স্বেচ্ছায় তিনি চলতি মৌসুমে অ্যানফিল্ড ছাড়ছেন। ক্লপের কথাতেই তার ক্লান্তির বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছিল। লম্বা বিশ্রামে থাকার জন্যই হয়তো আগামী মৌসুমটা তিনি কোনো দলের দায়িত্ব নিতে নারাজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোসিকক্লপপ্লেটেনবার্গলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT