চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানে গানে নতুন কোচের নাম জানিয়ে লিভারপুল ছাড়লেন ক্লপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ২০, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম শেষ হওয়ার আগেই ইয়ূর্গেন ক্লপ জানিয়ে রেখেছিলেন লিভারপুল ছাড়ছেন। উলভারহ্যাম্পটনের বিপক্ষে লিগে শেষ ম্যাচ দিয়ে অলরেডদের ডাগআউট ছাড়লেন জার্মান কোচ। বিদায়বেলায় অ্যানফিল্ডের গ্যালারি কাঁপিয়ে নতুন কোচকে নিয়ে ছন্দ মিলিয়েছেন, সঙ্গে গেয়েছেন সমর্থকরাও। ক্লপের সুরের সঙ্গে বেজে ওঠে তার বিদায়ের সুর এবং আর্ন স্লটের আগমনী বার্তা।

রোববার রাতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে লিভারপুল। ম্যাচটি দিয়ে ক্লাবটির হয়ে সাফল্যময় পথচলা শেষ হল ক্লপের।

ম্যাচ শেষে সমর্থক, শিষ্য ও নতুন কোচ প্রসঙ্গে ক্লপ বলেছেন, ‘নতুন ম্যানেজার, আমি চাই সবাই আমার সঙ্গে তার নামটি সুরে সুরে গাইবে। আর্ন স্লট, না না না না না। নতুন মৌসুম শুরু হলে নতুন ম্যানেজারের সঙ্গে আশা করি দল পুরোদমে এগিয়ে যাবে। আপনি যখন শুরু করবেন, বিশ্বাস নিয়েই শুরু করতে হবে। বিশ্বাস রাখা বন্ধ করবেন না।’

লিভারপুলের ৪৫ বর্ষী নতুন কোচ ডাচম্যান স্লট প্রসঙ্গে ক্লপ বলেছেন, ‘যেভাবে আপনারা আমাকে স্বাগত জানিয়েছিলেন, একইভাবে নতুন ম্যানেজারকে স্বাগত জানাবেন। প্রথমদিন থেকে আপনারা তার পাশে থাকবেন, তার প্রতি বিশ্বাস রাখবেন, দলকে তাগিদ দেবেন। আমি এখন আপনাদেরই একজন।’

২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের কোচের দায়িত্ব নিয়ে হারানো গৌরব পুনরুদ্ধার করেন ক্লপ। পারফরম্যান্সের উন্নতিতে সাড়ে আট বছরে জার্মান কোচের অধীনে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগসহ সম্ভাব্য সব শিরোপাই জিতেছে অ্যানফিল্ডের ক্লাবটি। বিদায়বেলায় কাঁদিয়েছেন শিষ্য-সমর্থকদের, কেঁদেছেন নিজেও।

‘আমার চলে যাওয়াতে অনেককে কাঁদতে দেখেছি, আমার অবস্থাও একইরকম, কিন্তু পরিবর্তন ভালো। যদি সঠিক মনোভাব নিয়ে এগিয়ে যান, সবকিছুই ঠিক হওয়ার সম্ভাবনা থাকে।’

Reneta

‘মনে হচ্ছে না এটা শেষ, শুধু শুরুর মতোই মনে হচ্ছে। আজ সৃজনশীলতা ও ইচ্ছায় পূর্ণ থাকা তারুণ্যে ভরা একটা দল দেখেছি। যাদের আছে সৃষ্টিশীলতা, ইচ্ছা, তীব্র আকাঙ্ক্ষা। এটাও উন্নতির একটা ধাপ, যেটি অবশ্যই প্রয়োজন। কয়েক সপ্তাহে অনেককিছু উপলব্ধি করেছি। লোকে বলে, আমি তাদের সন্দেহপ্রবণ মনকে বিশ্বাসীতে রূপান্তর করেছি। তবে এটা ঠিক নয়। কাজটি আপনারাই করেছেন। কেউ আপনাকে বিশ্বাস করতে বারণ করেনি। দীর্ঘসময়ের চেয়েও এই ক্লাব ভালো জায়গায় আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্ন স্লটইপিএলইংলিশ প্রিমিয়ার লিগক্লপলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীরের বিরুদ্ধে অভিযোগের তালিকায় কী আছে?

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপে এবার টর্নেডো সতর্কতার মধ্যে পড়ল ইংল্যান্ড

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পরিবেশবান্ধব উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘দুবাইতে গ্রেপ্তার হওয়া বেনজীরকে দেশে ফেরাতে শুরু হয়েছে প্রক্রিয়া’

জুন ১৪, ২০২৬

রেকর্ডটা মেসিই ভাঙবেন, ‘স্বাগতম’ ক্লোসার

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT