চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেনাল্টি না পেয়ে হতাশ-ক্ষুব্ধ ক্লপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুল কোচ জার্গেন ক্লপ হতাশ মুখে, মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও আর্সেনালের লক্ষ্য ছিল পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বড়দিন উদযাপন করার। আর্সেনাল শীর্ষস্থান ধরে রাখলেও ঘরের মাঠে আশা পূর্ণ হয়নি অলরেডদের। ড্রয়ে গানারদের কাছে পয়েন্ট হারিয়ে দুইয়ে থেকে মাঠ ছেড়েছে ইয়ূর্গেন ক্লপের দল। এমন ম্যাচে পেনাল্টির সুযোগ থাকলেও রেফারির ভুলে সেটি না পেয়ে হতাশ হয়েছেন ক্লপ।

অ্যানফিল্ডে শনিবার রাতে আর্সেনালের বিপক্ষে লিগে মৌসুমের শততম ম্যাচ খেলতে নেমেছিল লিভারপুল। ঘরের মাঠে আর্সেনালকে চাপে রাখতে চাইলেও শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে পয়েন্ট হারাতে হয়েছে ক্লপের শিষ্যদের।

ম্যাচের ১৯ মিনিটে বক্সের মধ্যে বল হাতে লাগে আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের। পেনাল্টির আবেদন করে লিভারপুল। ইংলিশ রেফারি ক্রিস কাভানাগ সেদিকে মনোযোগ না দিয়ে খেলা চালিয়ে যান। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির এহেন কাণ্ডে বেশ হতাশ ও ক্ষোভ ঝেড়েছেন ক্লপ।

ম্যাচ শেষে ৫৬ বর্ষী ক্লপ বলেছেন, ‘আমি নিশ্চিত, কেউ এসে আমাকে ব্যাখ্যা করবে, এটা কেন হ্যান্ডবল নয়। জানি না কীভাবে? বলছি না রেফারি দেখতে পেরেছে। কারণ জানি না সে তখন কোথায় ছিল। কিন্তু কীভাবে অফিসে (ভিএআরের জন্য মনিটরের সামনে বসে থাকা কর্মকর্তা) বসে একজন এটা দেখার পরও এই সিদ্ধান্তে আসতে পারে যে ঘটনাটি রেফারির আরেকবার দেখার মতো নয়?’

চলতি মৌসুমে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। ৩৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা।

ট্যাগ: আর্সেনালইপিএলক্লপলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এক মাস ধরে মানুষ পুড়িয়ে এখন কিসের গণসংযোগ’

পরবর্তী

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

পরবর্তী
বাংলাদেশ সেনাপ্রধান একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।. Channel i News - চ্যানেল আই নিউজ

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

প্রধানমন্ত্রী ধর্মের অপব্যবহার বন্ধের আহ্বান জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করা যাবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT