বিনোদন

অস্বাভাবিক কারণে মৃত্যু হয়নি কেকে’র

শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত ভক্ত ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেকে’র শেষ বিদায়ে ভক্ত ও পরিবারের সদস্যরা শোক প্রকাশ করছেন, ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের বিখ্যাত গায়ক কেকে’র হঠাৎ মৃত্যুতে শোকার্ত ভারতের শোবিজ অঙ্গন। গান গাইতে এসে কলকাতায় মঙ্গলবার রাতে তার আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছে না কোটি ভক্ত। অনেকে দায়ি করেছিলেন আয়োজকদের অব্যবস্থাপনাকে। যার জেরে ময়নাতদন্তের উদ্যোগ নেয় পুলিশ।

জানা গেছে কেকে’র ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। চিকিৎসকরা জানিয়েছেন, অস্বাভাবিক কোনও কারণে মৃত্যু হয়নি কেকে’র। হৃদরোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যুই হয়েছে তার।

এসএসকেএম হাসপাতালে প্রয়াত গায়কের দেহের ময়নাতদন্তের পর প্রাথমিক রিপোর্টে এমনটাই জানিয়েছে চিকিৎসকরা। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট ৭২ ঘণ্টা পর পাওয়া যাবে বলে জানা গেছে।

বাংলাদেশ পুলিশ ব্যান্ডের দল সঙ্গীত পরিবেশন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
কলকাতায় কেকে-কে গান স্যালুট দিলো পশ্চিমবঙ্গ সরকার

মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় নজরুল মঞ্চে গুরুদাস কলেজ আয়োজিত কনসার্টে সংগীত পরিবেশনের পর দ্রুত হোটেলে ফিরে যান কেকে। রাত ১০টার দিকে মধ্য কলকাতার পাঁচ তারকা হোটেল থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কেকে-কে। সঙ্গে সঙ্গে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

হঠাৎ কী করে তার মৃত্যু হল জানতে ময়নাতদন্ত করানোর সিদ্ধান্ত নেয় পুলিশকর্তারা। সারা রাত বেসরকারি হাসপাতালেই রাখা হয়েছিলো গায়কের মরদেহ। বুধবার সকালে তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে হয় ময়নাতদন্ত। ময়নাতদন্ত শেষে রবীন্দ্র সদনে গান স্যালুট দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। এর পর বিমানবন্দরে পৌঁছায় কফিনবন্দি কেকে।

বিষয়:কলকাতা কেকে গান বলিউড সংগীত সিনেমার গান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…