চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পান্ট নাকি কিষাণ, যা বলছেন রাহুল দ্রাবিড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের এখনো প্রায় পাঁচ মাস বাকি। আসরটি উপলক্ষে দল গোছাতে ইতিমধ্যে খেলোয়াড় কাঁটাছেড়া শুরু করেছে বিসিসিআই। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ঈষান কিষাণ দলে না থাকলেও এ তারকার দলে আসার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। 

বিশৃঙ্খলার অভিযোগে কিষাণের ক্যারিয়ার যখন অন্ধকারে নিমজ্জিত হচ্ছিল, তখনই সুসংবাদ দিলেন রাহুল দ্রাবিড়। ভারতের প্রধান কোচ জানিয়েছেন, বিশ্বকাপের একাদশে এ ব্যাটারের আসার সুযোগ এখনো রয়েছে। মজার বিষয় হলো, এ তালিকায় রয়েছেন লোকেশ রাহুল ও রিশভ পান্টও।

টিম ইন্ডিয়ার কোচের ভাষ্য, ‘উইকেট কিপিংয়ে আমাদের হাতে বেশ কিছু সুযোগ রয়েছে। এ সিরিজে আমরা দুজন কিপারকে দেখেছি যেখানে, সাঞ্জু এবং জিতেশ ছিল। আপনি যদি লোকেশ রাহুলের কথা বলেন, সেখানে রয়েছে ঈষাণ, রিশভ…অনেকগুলো খেলোয়াড়ের সংমিশ্রণ আমাদের আছে।’

‘সময়ের বিবর্তনে আগামী কয়েক মাসে পান্টের অবস্থা কী দাঁড়ায়, আমরা দেখব। তারপর আমাদের সর্বোচ্চ অবস্থার বিবেচনা যাকে ভালো মনে হয়, তাকে দলে ডাকব।’

গাড়ি দুর্ঘটনার পর পান্ট এখন পায়ের চোট কাটিয়ে উঠছেন। ক্রিকেট খেলার মতো শারীরিক অবস্থা তার আসেনি। তবে দাবি করা হচ্ছে, চলতি বছর আইপিএলে বাঁহাতি ক্রিকেটারকে খেলতে দেখা যাবে। এমনটি সত্যি হলে তিনি অবশ্যই জাতীয় দলে ফেরাদের মাঝে শক্তিশালী প্রতিযোগীদের একজন হয়ে উঠবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলকিষাণটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পান্টভারতরাহুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT