জমি দখলকে কেন্দ্র করে পৌর-কর্মচারীকে হত্যা

People gathered outside the hospital entrance, possibly related to a recent incident in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ
মুন্সিগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে পৌরসভার কর্মচারী উজ্জ্বল মোল্লাকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার।
গতকাল (৪ মার্চ) সোমবার রাত সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে হুমায়ুন ও সোহেল নামের ২ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
নিহত উজ্জ্বল মুন্সিগঞ্জ পৌরসভায় মশা নিধন শাখায় নিয়োজিত ছিলেন। নিহতের ভাই রাজন মোল্লা জানান, তাদের পৈত্রিক সম্পত্তি দখল করতে ডিস ব্যবসায়ী হুমায়ুন ও সোহেলের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী বাসায় হামলা চালায়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






