চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধামরাইয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২২
জনপদ, ঢাকা
A A

সাভার প্রতিনিধি: ধামরাইয়ে মহাসড়কে বিপর দিক থেকে আসা দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় অপর দুই আরোহী গুরুতর আহত অবস্থা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে আমিন মডেল টাউন কাঁচাবাজারের কাছে  এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামরাইয়ের জয়পুরা এলাকার হাসেম (২৪) ও গাজীপুর কোনাবাড়ি এলাকার বাসিন্দা রনি (২৫)। আহতরা হলেন- সোহেল রানা (২৫) ও রাজন (২৪)।

Banglabid

সাভার হাইওয়ে পুলিশ জানায়, আজ সন্ধ্যা ৬ টার দিকে ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে আমিন মডেল টাউন কাঁচাবাজারের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে মাঝ লেনে নবীনগরমুখী মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা মানিকগঞ্জমুখী দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী হাশেম নামের একজন নিহত হয়। এবং তিনজনকে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রনি নামের অপর একজন মারা যায়। বর্তমানে সোহেল এবং রাজন চিকিৎসাধীন রয়েছে।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক বলেন, দুইটি মোটরসাইকেল হাইওয়ের মুল লেনে সংঘর্ষ হয়েছে। এতে দুইজন মারা গেছে। মরদেহ দু’টি ও মোটরসাইকেল দু’টি থানায় নিয়ে আসা হচ্ছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। বাকি আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুখোমুখি সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT