চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১:৫৫ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২২
জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁডিয়ে থাকা বালুবোঝাই একটি ট্রাকের পেছনে পাথরবাহী আরেকটি ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে দু’জন।

সোমবার ভোর সাড়ে তিনটায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট পৌর শহরের আজাদ মোড়ে এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন,পাথরবাহী ট্রাকের চালক শিলন মিয়া (৪০) ও চালকের সহকারী সাইফুল ইসলাম (২২)। নিহত শিলন মিয়া কুষ্টিয়া জেলার কুমারখালির বাঁশাড়া গ্রামের সিরাজ শেখের ছেলে ও সাইফুল ইসলাম একই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি থানা-পুলিশের হেফাজতে।দু’টি মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আজাদ মোড়ে একটি বালুবাহী ট্রাক রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল। আনুমানিক ভোর সাড়ে সাড়ে তিনটায় দিনাজপুর থেকে ঢাকাগামী একটি পাথরবাহী ট্রাক পেছন থেকে বালুবাহী ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে পাথরবাহী ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। স্থানীয় লোকজন জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে ট্রাকের সামনের অংশ কেটে সেখানে আটকে পড়া চালকের সহকারী সাইফুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওসমানপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুরদুই ট্রাকের সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটিং ধসের মাঝে মিরাজের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ায় আড়াইশ পার বাংলাদেশের

আগস্ট ৬, ২০২৬

ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর দেবেন শাকিব!

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই শেখ হাসিনার সংবাদ সম্মেলন’

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় জুন মাসে বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সূরা আন-নাস কেন এত বিশেষ?

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT