অপরাধ

কানে হেডফোন দিয়ে রেললাইনে, ট্রেনের ধাক্কায় এনজিও কর্মকর্তার মৃত্যু

রেললাইনে ট্রেনের ধাক্কায় একজন এনজিও কর্মকর্তা নিহত, নিচে কিছু মানুষ দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেললাইনের পাশে দাঁড়িয়ে কিছু মানুষ, ট্রেন আসছে, ঘটনাস্থলের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নূর-ই-আলম তৈমুর (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার সময় তার কানে হেডফোন লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খিলক্ষেত রেলগেট এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী মহানগর এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর তথ্য নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন: নিহত তৈমুর সেভ দ্য চিলড্রেন এনজিওতে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে খিলক্ষেত বেপারীপাড়ায় থাকতেন।

তিনি জানান, আলম প্রতিদিনের মতো বাসা থেকে গুলশান অফিসে যাচ্ছিলেন। পথে খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় আলমের কানে হেডফোন ছিল। ট্রেন আসতে দেখে অনেকে তাকে ডাকাডাকি করলেও তিনি শুনতে পাননি।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিষয়:ট্রেনের ধাক্কায় মৃত্যু রেলওয়ে পুলিশ রেললাইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…