চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪ বর্ষী ‘বাচ্চা মেসি’তে নজর আটকেছে ইউনাইটেড কোচের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড় মাঠে দৌড়াচ্ছে, প্রতিপক্ষের দিকে লক্ষ্য করে. Channel i News - চ্যানেল আই নিউজ

জোসেফ জুনিয়র গ্যাব্রিয়েলে

গ্রীষ্ম দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিম দলে টেনেছে বেশকিছু নতুন খেলোয়াড়। এবার তার নজর কেড়েছে অলরেডদেরই বয়সভিত্তিক দলে খেলা ফরোয়ার্ড জোসেফ জুনিয়র গ্যাব্রিয়েলের দিকে। ইউনাইটেড অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় গ্যাব্রিয়েলের পায়ের জাদুতে মুগ্ধ তিনি। উঠতি প্রতিভাকে ডাকছেন ‘বাচ্চা মেসি’ বলে।

অনূর্ধ্ব-১৮ দলে খেলা গ্যাব্রিয়েলের বয়স সবে ১৪, ইতিমধ্যে আমোরিমের অধীনে ইউনাইটেডের মূল দলের সাথে অনুশীলনও করেছেন। গ্যাব্রিয়েল অনূর্ধ্ব-১৮ ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড়। শনিবার এভারটনের বিপক্ষে ১-০ গোলে জয়ের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগ অনূর্ধ্ব-১৮তে অভিষেক হয়েছে তার। অসাধারণ খেলেছেন তিনি, যেখানে বেশিরভাগ খেলোয়াড়ই তারচেয়ে বয়সে অনেক বড় ছিলেন।

অভিষেকের পরেরদিন আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগের খেলায় ওল্ড ট্রাফোর্ড ডিরেক্টর্স বক্সে আমন্ত্রণ জানানো হয় গ্যাব্রিয়েলকে। ইতিমধ্যে তাকে ক্লাবের অংশ মনে করছেন ইংলিশ ক্লাবটির কর্মকর্তারা। আমোরিম ইউনাইটেডের ক্যারিংটন প্রশিক্ষণ মাঠে তার সাথে দেখা করেছেন। গ্যাব্রিয়েলকে আরও বেশি নজরে রাখবেন বলেছেন ইউনাইটেড কোচ। কারণ মাঝে মাঝে তাকে প্রথম দলের প্রশিক্ষণ গ্রুপে অন্তর্ভুক্ত করবেন।

Banglabid

গ্যাব্রিয়েল হতে পারেন প্রিমিয়ার লিগে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। একাডেমির খেলোয়াড়দের মূল দলের সাথে প্রশিক্ষণ নেয়া স্বাভাবিক। আমোরিম দলে যোগ দেয়ার পর থেকে একাডেমির সিনিয়র খেলোয়াড়দের টেনেছেন। অনূর্ধ্ব-১৮ দলের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের ক্ষেত্রে বিষয়টি বিরল।

এ মৌসুমে ইউনাইটেডের এফএ ইয়ূথ কাপে অংশ নিতে পারবেন না গ্যাব্রিয়েল। কারণ এফএ ইয়ূথ কাপে খেলোয়াড়দের সর্বনিম্ন বয়স হতে হয় ১৫ বছর। এপ্রিলে এ ফরোয়ার্ড ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে খেলার সুযোগ পান। ইউনাইটেড সে ম্যাচে লিডসের বিপক্ষে ১৩-১ ব্যবধানে জয় পায়, দুটি গোল পান গ্যাব্রিয়েল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোসেফ জুনিয়র গ্যাব্রিয়েলপ্রিমিয়ার লিগবাচ্চা মেসিম্যানচেস্টার ইউনাইটেডরুবেন আমরিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর

পরবর্তী

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পরবর্তী
সমুদ্রের ঢেউ ও ঝোড়ো বাতাসের মধ্যে সতর্ক সংকেতের লাল পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিভুরঞ্জন সরকার, একজন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট, ছবি তোলা হয়েছে সবুজ গাছের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

সর্বশেষ

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT