চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুরকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করল খুলনা

এনসিএল টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যাশনাল ক্রিকেট লিগ টি-টুয়েন্টিতে রংপুরকে হারিয়েছে খুলনা বিভাগ। গ্রুপপর্বের শেষ ম্যাচে জয়ে টেবিলের তিনে উঠে এসেছে দলটি এবং এনসিএলের প্লে অফ নিশ্চিত হয়েছে। অবশ্য খুলনার কাছে হেরেও টেবিলের দুইয়ে থাকায় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাচ্ছে রংপুর।

এনসিএলের শিরোপা নির্ধারণী হবে কোয়ালিফায়ার ও এলিমিনেটরের মাধ্যমে। সেখান থেকে জয়ী দলগুলো শিরোপার মঞ্চ ফাইনালে যাবে। এক্ষেত্রে টেবিলের শীর্ষে থাকা ঢাকা মেট্রো এবং দুইয়ে থাকা রংপুর খেলবে প্রথম কোয়ালিফায়ার। তিনে থাকা খুলনা এবং চারে থাকা চট্টগ্রাম খেলবে এলিমিনেটর ম্যাচ। প্রথম কোয়ালিফায়ারের হারা দল এবং এলিমিনেটরের জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ খেলে ফাইনালে যাবে।

প্লে অফে খেলতে হলে জিততে হবে এমন সমীকরণের সামনে দাড়িয়ে সিলেটে আগে ব্যাট করতে নামে নুরুল হাসান সোহানের খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে দলটি। ৪৯ বলে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন মো. মিঠুন। ৪১ বলে ৬৬ রানের দারুণ একটি ইনিংস আসে এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিমের থেকে। অভিজ্ঞ ইমরুল কায়েসের থেকে আসে অপরাজিত ১৯ বলে ৪০ রানের ইনিংস।

Banglabid

জয়ের লক্ষ্যে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তুলতে পারে আকবর আলীর দল। সর্বোচ্চ ২৯ বলে ৫২ রান করেন আকবর। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে ওপেনার তানবীর হায়দারের থেকে। জিততে না পারলেও পাঁচ জয়ের মাধ্যমে সেরা দুইয়ে স্থান করে নিয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ীর দল।

৩টি করে উইকেট নিয়েছেন খুলনার শেখ পারভেজ জীবন ও টিপু সুলতান। একটি করে উইকেট নিয়েছেন আল আমিন, মাসুম খান টুটুল ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিএলকায়েসখুলনাচট্টগ্রামঢাকা মেট্রোতামিমমিঠুনরংপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে কী বার্তা দিতে চায় জামায়াত জোট?

আগস্ট ১১, ২০২৬

সরাসরি বিশ্বকাপ খেলা হবে না উইন্ডিজের, খেলতে হবে বাছাইপর্ব

আগস্ট ১১, ২০২৬

‘শিক্ষক নিয়োগ’ পদ্ধতি পরিবর্তন নিয়ে গুঞ্জন-আন্দোলন, শেষ পর্যন্ত কী হবে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১১, ২০২৬

জিমেইলের দারুণ কিছু ফিচার, যা বেশিরভাগ মানুষ জানে না

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT