বাংলাদেশ

খুলনায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি ‘ক্যারিয়ার হাব’

ক্যারিয়ার হাব ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরি ও দক্ষতা উন্নয়নের জন্য ব্র্যাকের ক্যারিয়ার হাবের লোগো।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ খুলনায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির একটি প্রকল্প ‘ক্যারিয়ার হাব’ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শনিবার ২৪ ফেব্রুয়ারি খুলনায় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৬টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

যুবসমাজের দক্ষতা ও কর্মসংস্থান সম্পর্কিত প্রতিবন্ধকতাগুলো মোকাবেলার জন্য কর্মসংস্থান বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান এবং তাদের দক্ষতা উন্নয়নে ব্র্যাক নানা কার্যক্রম হাতে নিয়েছে।

এরই অংশ হিসেবে কর্মসংস্থানের জন্য যুবসমাজকে প্রস্তুত করা এবং তাদের সাথে নিয়োগকারীদের সংযুক্ত করার লক্ষ্যে কাজ করছে ক্যারিয়ার হাব।

এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাশিদা বেগম, এডিশনাল ডিআইজি, খুলনা মেট্রোপলিটন পুলিশ।

বিষয়:ক্যারিয়ার হাব খুলনা ব্র্যাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…