চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওভারের নাটকীয়তায় খুলনার ১ রানের জয়

জাতীয় ক্রিকেট লিগ টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করে, খেলার মাঠে দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ক্রিকেট লিগ টি-টুয়েন্টিতে নাটকীয় এক ম্যাচ হয়েছে সিলেটে। বরিশালের বিপক্ষে শেষ ওভারে টেনেটুনে জয় পেয়েছে খুলনা বিভাগ। নুরুল হাসান সোহানের দল জয় পেয়েছে ১ রানে। জাতীয় লিগে এটি খুলনার প্রথম জয়। ম্যাচজয়ী ইনিংস খেলেছেন সোহান।

সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সকালে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বরিশাল। লো স্কোরিং ম্যাচে খুব বেশি রান করতে পারেনি খুলনা, ১৩০ রানে থামে দলটি। জবাবে বরিশালের ইনিংস থেমেছে ১২৯ রানে, ১ রানের জয় পেয়েছে খুলনা।

খুলনার ওপেনার এনামুল হক বিজয় করেন ১৮ বলে ২৪ রান। সর্বোচ্চ রানের ইনিংস আসে সোহানের থেকে, ৩৫ বলে উইকেটকিপার-ব্যাটার করেন ৩৯ রান। জিয়াউর রহমান ১৭ ও মোহাম্মদ মিথুন ১৪ রান করলে ৯ উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৩০ রান।

Banglabid

বরিশালের কামরুল ইসলাম রাব্বি নেন ৪ উইকেট। অন্য চার বোলার নেন একটি করে উইকেট।

জবাবে ভালো শুরু করেন উইকেটকিপার-ব্যাটার আব্দুল মজিদ, তার থেকে আসে ৫১ রান। অপর ব্যাটার মঈন খান ৪৩ রানে অপরাজিত থেকেও দলকে জয়ের বন্দরে নোঙর করাতে পারেননি। ৯ উইকেট হারিয়ে ১২৯ রানে থামে বরিশাল।

শেষ ওভারে বরিশালের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। মেহেদী হাসান রানার বুদ্ধিদীপ্ত বোলিং এবং নুরুল হাসান সোহানের ভালো ফিল্ডিংয়ের সামনে ১ রানে হার মানে বরিশাল। ম্যাচসেরা হন সোহান। জয়ে টেবিলের ছয়ে উঠে এসেছে খুলনা।

Reneta

খুলনার মেহেদী হাসান রানা ও নাহিদুল ইসলাম ২টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন আল আমিন হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাবরিশালবিজয়মঈনমজিদরানালিড স্পোর্টসসিলেটসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

আশিয়ান কাপে খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ ফিফার, অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের

আগস্ট ১৪, ২০২৬

দিল্লি হাইকোর্ট বোমা হামলার হুমকি, স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশের নেত্রী চিত্র, গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচিতে যেসব আয়োজন থাকছে

আগস্ট ১৪, ২০২৬
প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT