চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে আসছে ভরপুর অ্যাকশনের ছবি ‘খোদা হাফেজ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
খোদা হাফেজ সিনেমার নতুন ছবি, অ্যাকশন দৃশ্যের ঝলক. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাই ছবির বাজার চাঙা হয় বছরের দুই ঈদ মৌসুমে। এ কারণে ঈদ মৌসুমে চাহিদার চেয়ে বেশি ছবি মুক্তির হিড়িক লাগে। রোজার ঈদের বাকি মাস ৬ মাস। এরই মধ্যে সংশ্লিষ্টরা ঈদে ছবি মুক্তির দেয়ার প্রস্তুতি শুরু করেছেন।

ঈদ টার্গেট করে ভরপুর অ্যাকশনে ‘খোদা হাফেজ’ নামে একটি ছবি মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। অনিক বিশ্বাস পরিচালিত এ ছবির মাধ্যমে রুপালী পর্দায় অভিষেক হচ্ছে নতুন নায়ক আবদুল কাদের দিদারের।

নবাগত নায়ক দিদার চ্যানেল আই অনলাইনকে বলেন, দুই বছর ধরে ‘খোদা হাফেজ’ ছবির কাজ হয়েছে। এতে আমি সিক্স প্যাক নিয়ে আসছি। এজন্য ফাইট শিখতে, বডি ট্রান্সফর্ম করতে অনেক সময় দিতে হয়েছে। সবকাজ শেষ, শুধু সেন্সর পাওয়া বাকি। আমাদের টিমের সিদ্ধান্ত আগামী রোজার ঈদে মুক্তি দেব।

Banglabid

তিনি বলেন, ‘খোদা হাফেজ’ পুরোপুরি মৌলিক গল্পে নির্মিত হয়েছে। এমনকি ধর্মীয় কোনো বিষয় নেই। দর্শক এই গল্পে একটু পর পর কী ঘটবে সেটা এই সিনেমা না দেখলে কেউ আন্দাজ করতে পারবে না। মূলত হিউম্যান ট্রাফিকিং নিয়ে এ ছবির গল্প।

পরিচালক অনিক বিশ্বাস বলেন, ঈদ উৎসবে দেশীয় সিনেমা নিয়ে দর্শকের মধ্যে বাড়তি আগ্রহ থাকে। রেগুলার দর্শকের বাইরেও অনেক নতুন দর্শকেরও আগমন হয়। পারিবারিক এবং সামাজিক প্রেক্ষাপট নিয়ে তৈরি আমার এই সিনেমা রিলিজের জন্য ঈদই উত্তম সময় হতে পারে।

এ ছবিতে দিদারের নায়িকা নিপা রিয়েলি। আরও আছেন সাঞ্জু জন, আমান রেজা, যুবরাজ প্রমুখ। শিগগির ছবির টিজার ও গান প্রকাশ হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমান রেজাখোদা বক্স মৃধাযুবরাজলিড বিনোদনসাঞ্জু জন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT